Admin
১৭ জানুয়ারী ২০২৬, ১:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৈনিক যশোর বার্তা পত্রিকার সেরা সাংবাদিক ‌নির্বাচিত‌ হয়েছে

শেখ মাহতাব হোসেন বিশেষ প্রতিবেদন:উৎসবমুখর পরিবেশে দৈনিক যশোর বার্তা’র বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী পানিসারা মোড়ে শুক্রবার দিনব্যাপী এই মিলনমেলার আয়োজন করা হয়। মিলনমেলাকে ঘিরে দৈনিক যশোর বার্তা’র সাংবাদিক, প্রতিনিধি ও অতিথিদের অংশগ্রহণে গোটা অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দিনের সভাপতিত্বে মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস. এম তৌহিদুর রহমান, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা আনোয়ারুল কবির নান্টু, প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক যশোর বার্তা’র নির্বাহী সম্পাদক শেখ দিনু আহমেদ, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাষ্ট্রের মহাসচিব সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ, যশোর জেলা মুদ্রণ শিল্প সমিতির সহ-সভাপতি শরিফুল ইসলাম, যশোর আধুনিক হাসপাতাল (প্রাঃ) লি. এর চেয়ারম্যান লিয়াকত আলী প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। শুভেচ্ছা বক্তব্য প্রদানকালে অতিথিরা সাংবাদিকদের উদ্দেশ্যে দিকনির্দেশনা প্রদান করেন। বক্তারা বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনস্বার্থ সংশ্লিষ্ট সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন এবং স্থানীয় সংবাদ মাধ্যমের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান।শুভেচ্ছা বক্তব্য শেষে প্রধান অতিথি জাহিদ হাসান টুকুন দৈনিক যশোর বার্তা’য় সাংবাদিকতায় বিগত এক বছরে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বিষয় ভিত্তিক বিভাগে সেরা সাংবাদিক নির্বাচিত হয়েছেন বিশেষ প্রতিনিধি শেখ মাহাতাব হোসেন, বিশেষ প্রতিবেদক মালিকুজ্জামান কাকা, বিশেষ প্রতিবেদক আব্দুস সাত্তার কিনে, দুর্নীতি বিষয়ক রিপোর্টিংয়ে সাতক্ষীরা ব্যুরো প্রধান মোহাম্মদ মুজাহিদ, প্রধান প্রতিবেদক কল্যান রায় জয়ন্ত, নিজস্ব প্রতিবেদক মোল্যা অবায়দুর রহমান, সাধারণ বিভাগে ঝিনাইদহ জেলা প্রতিনিধি শাহানুর আলম, খুলনা ব্যুরো প্রধান এস. এম জসিম উদ্দিন, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি কে. এম ইদ্রিস আলী, সেরা আলোকচিত্র শিল্পী সানোয়ার আলম সানু, সেরা বিজ্ঞাপনদাতা (সরকারি) সাইফুল ইসলাম, মোহাম্মদপুর (মাগুরা) প্রতিনিধি সাদ্দাম হোসেন, মনিরামপুর (যশোর) প্রতিনিধি এস. এম তাজাম্মুল হোসেন, সেরা বিজ্ঞাপনদাতা (বেসরকারি) সাতক্ষীরা ব্যুরো প্রধান মোহাম্মদ মুজাহিদ, বিশেষ প্রতিনিধি শেখ মাহাতাব হোসেন এর হাতে পুরষ্কার তুলে দেন। এতে অংশগ্রহণকারীদের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়।পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে মিলনমেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। আয়োজকরা জানান, পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত বন্ধন সুদৃঢ় করতেই এ ধরণের মিলনমেলার আয়োজন, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উল্লেখ্য, মিলনমেলায় খুলনা বিভাগের ১০ জেলা প্রতিনিধি ও উপজেলা প্রতিনিধিরা স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদগাঁও উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মীদের পরীক্ষা সম্পন্ন 

কেশবপুরে ২৩ পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ, আটক ২

ইসলামাবাদ-পোকখালীর দুই বাড়ীতে ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক

তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

তালা থানার ওসি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক কারবারি, ভ্যান চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন আটক

খুলনার বেহাল সড়ক গুলো খুব দ্রুত ই সংস্কারের প্রস্তাব , প্রাণ ফিরে পেতে যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থার

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১০

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

১১

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

১২

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

১৩

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

১৪

চাঁদপুরে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে ধর্ষণচেষ্টার আসামির মৃত্যু

১৫

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল

১৬

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

১৭

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

১৮

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

১৯

টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনায় কেসিসি কাজ করছে:নজরুল ইসলাম মঞ্জু

২০