২২ জানুয়ারী ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিঘলিয়ায় একাধিক ফেক আইডির আড়ালে সংঘবদ্ধ প্রতারণা: নয় সদস্যের চক্রের দুই জন আটক

ওয়াহিদ মুরাদ, বিশেষ প্রতিনিধি:খুলনার দিঘলিয়া উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিমূলক ও উসকানিমূলক তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।স্থানীয় সূত্র ও অভিযোগ অনুযায়ী, “দিঘলিয়ার টিভি”, “ভোরের শিশির” রোদেলা দুপুর” শিশির ভেজা সকাল দুর্নীতি না হক প্রতিবাদ” “সাহসের ইতিহাস”*সহ একাধিক ফেসবুক আইডির আড়ালে দীর্ঘদিন ধরে একটি চক্র সক্রিয় ছিল।এসব আইডি থেকে নিয়মিতভাবে বিভ্রান্তিকর পোস্ট, অসংখ্য মানুষের সম্মান হানি উসকানিমূলক বার্তা এবং ভয় দেখিয়ে মানুষকে হয়রানি করা হচ্ছিল।ভুক্তভোগীদের অভিযোগ, চক্রটি বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের ভয় দেখিয়ে অর্থ দাবি করত। কেউ টাকা দিতে অস্বীকৃতি জানালে সামাজিকভাবে হেয় করার হুমকি দেওয়া হতো। এছাড়া চক্রটির সদস্যদের মোবাইল ফোন থেকে একাধিক নারীর নগ্ন ছবি, ব্যক্তিগত তথ্য এবং ব্ল্যাকমেইল সংশ্লিষ্ট উপাদান পাওয়া গেছে বলে অভিযোগ রয়েছে।প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই চক্রটি মোট ৯ সদস্যের একটি সংগঠিত দল হিসেবে কাজ করছিল। এর মধ্যে ৮ জন পুরুষ ও ১ জন নারী সদস্য রয়েছে। প্রতিটি সদস্য নির্দিষ্ট দায়িত্ব ভাগ করে নিয়ে ফেক আইডি পরিচালনা, তথ্য সংগ্রহ, হুমকি প্রদান ও অর্থ আদায়ের কাজে যুক্ত ছিল।স্থানীয়দের ধারণা, এই চক্রের পেছনে আরও বড় কোনো প্রভাবশালী ব্যক্তি বা ‘রাঘববোয়াল’ জড়িত থাকতে পারে।বিষয়টি খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।আটককৃত দুই সদস্যকে থানায় সোপর্দ, ও তদন্ত চলমান রয়েছে, গতকাল ২০ জানুয়ারী অভিযুক্তদের দিঘলিয়া থানায় সোপর্দ করা হয়। পুলিশ সূত্র জানায়, জব্দকৃত মোবাইল ফোন ও ডিজিটাল ডিভাইস পরীক্ষা করে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে প্রতারণা, ডিজিটাল হয়রানি ও সাইবার অপরাধের একাধিক আলামত পাওয়া গেছে।দিঘলিয়া থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান “অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে আরও তথ্য বেরিয়ে আসবে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ও সচেতন মহল সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। ফেক আইডি ব্যবহার করে কাউকে ভয়ভীতি দেখানো, অপপ্রচার চালানো কিংবা ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ আদায় গুরুতর অপরাধ।এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা হবে।সচেতন নাগরিকরা বলছেন“ফেক আইডির আড়ালে লুকিয়ে যারা মানুষের সম্মান ও নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলছে, তাদের জন্য এই ঘটনা একটি বড় সতর্কবার্তা।”ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং সাধারণ মানুষ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আরও সতর্ক হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটির ৭৫তম সভা অনুষ্ঠিত:

স্মৃতিবিজড়িত জনপদ ঐতিহ্যবাহী ঈদগাঁও…..

কেশবপুরে উপজেলা পূজা ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর সৌজন্য সাক্ষাৎ।

শৈশবের পাঠশালার সেই প্রিয় ‘স্যার’ আর নেই ৯৫ বছরে কালিপদ চক্রবর্তীর পরলোকগমন—রংপুরে শোকের ছায়া, অশ্রুসিক্ত সাবেক শিক্ষার্থীরা

কেশবপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর পাশে বিএনপি নেতৃবৃন্দ,

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আটক

কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন

বিশ্বমানের দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-: রাষ্ট্রপতি 

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু:

কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

১০

পিএসসি চেয়ারম্যানের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ:

১১

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত:

১২

পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

১৩

কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন 

১৪

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

১৫

শাহপুর বাজারে ভোক্তা অধিকার অভিযানের ঝটকা মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিদেশি পণ্য ও অপরিচ্ছন্নতার দায়ে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

১৬

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

১৭

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

১৮

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

১৯

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

২০