Admin
২২ জানুয়ারী ২০২৬, ৮:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমানের দেশ গঠনের পরিকল্পনা জনগণের মধ্যে সাড়া ফেলেছে- আজিজুল বারী হেলাল.

মোল্লা জাহাঙ্গীর আলম- স্টাফ রিপোর্টার //খুলনার রূপসায় -বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক-খুলনা-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি জনগনের দাবী আদায়ের দল। বিগত ১৭ বছর মানুষ ভোট থেকে বঞ্চিত হয়েছিলো, এবার সবাই ভোটকেন্দ্রে যাবে বলেই আমি বিশ্বাস করি।

আজিজুল বারী হেলাল তিনি আরো বলেন, জনগণের ভাবনায় আগামীর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকেই বেছে নিতে প্রস্তুত দেশবাসী। তারেক রহমানের দেশ গঠনের পরিকল্পনা ইতিমধ্যেই জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

তিনি বলেন, খুলনা-৪ আসনের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। রাস্তাঘাট, ড্রেনেজ, নদীভাঙন রোধ, শিক্ষা ও স্বাস্থ্যখাতে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। অথচ এই এলাকার মানুষের রয়েছে বিপুল সম্ভাবনা ও শ্রমশক্তি। সঠিক নেতৃত্ব পেলে খুলনা ৪ আসন অল্প সময়েই একটি আধুনিক ও উন্নত জনপদে পরিণত হতে পারে।

বৃহস্পতিবার ২২ জানুয়ারি এর বিকালে পূর্ব রূপসা ঘাট এলাকায় নৈহাটি ইউনিয়ন বিএনপি আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গনমিছিল শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

এ সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান মোল্লা খায়রুল ইসলাম, জেলা বিএনপির সদস্য শেখ আ. রশিদ,উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু,জেলা বিএনপির সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম,জেলা কৃষকদলের সাধারন সম্পাদক শেখ আবু সাঈদ।

পথসভায় সভাপতিত্ব করবেন নৈহাটি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মহিউদ্দিন মিন্টু এবং সঞ্চালনা করেন সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রয়েল আজম,রবিউল ইসলাম রবি, ইসমাইল হোসেন,বিএনপি নেতা মহিউদ্দিন শেখ, ইলিয়াজ হোসেন, জেলা যুবদল নেতা মমিনুর রহমান সাগর,জেলা স্বেচ্ছাসেবক দল নেতা বনি আমিন সোহাগ, স্বেচ্ছাসেবকদল নেতা আসাদুজ্জামান বিপ্লব,

এছাড়াও আইচগাতী, টিএসবি, শ্রীফলতলা এবং ৫নং ঘাটভোগ ইউনিয়ন বিএনপির আয়োজনে বিকালে গনমিছিল অনুষ্ঠিত হয়। এরপূর্বে আজিজুল বারী হেলাল সকালে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের সেনেরঘাট বাজারে পথচারী, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষের মাঝে এবং বিকালে নৈহাটি ইউনিয়নে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেন।

ঘাটভোগ ইউনিয়ন বিএনপির আয়োজনে গনমিছিলে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শেখ, ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক এস এম আ. মালেক, জেলা বিএনপির সদস্য আরিফ মোল্লা, ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য মিকাইল বিশ্বাস,উপজেলা বিএনপি সদস্য আসলাম শেখ, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম খোকন,

ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য মেজবা মোল্লা, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. মোকাররম হোসেন,মহিতোষ ভট্টাচার্য,রূপসা থানা যুবদল নেতা এল, এম মুরসালিম ইসলাম (রনি), ইউনিয়ন স্বেচ্ছাসেবক নেতা মো. মোস্তাইন শেখ, বিএনপি নেতা স ম হাসিবুর রহমান,অমৃত মালাকার, স্বপন চন্দ্র লস্কর, উত্তম মালাকার সহ আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সম্মিলিত নাগরিক পরিষদ খুলনায় আজ সংবাদ সম্মেলন করে প্রেসক্লাবে

ভারতে পালানোর সময় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা যশোরে গ্রেপ্তার

কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি

কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার 

কেশবপুরে এমপির উন্নয়ন ও অনুদানের চেক বিতরণ

কেএমপির নতুন পুলিশ কমিশনার হিসেবে মো. সাজ্জাদুর রহমান

ঈদগাঁওতে ব্যবসায়ীর দেড় লাখ টাকা ছিনতাই : গ্রেফতার ২ 

ঈদগাঁওর ভোমরিয়াঘোনা রাজাখালী বেড়ীবাঁধ পরিদর্শনে সাংসাদ লুৎফুর রহমান কাজল 

৩ এপিবিএন, খুলনার সাইবার ক্রাইম ইউনিটের ধারাবাহিক সাফল্য

নবনির্মিত লবণচরা থানা ভবন এর শুভ উদ্বোধন

১০

খুলনায় ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৮, নতুন ৮৫ রোগী হাসপাতালে ভর্তি

১১

ভোক্তা অধিকারের অভিযান চুকনগর বাজারে ৩ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা, আতঙ্কে শতাধিক দোকান বন্ধ

১২

নতুন রাস্তা পেলো জালালাবাদের হিন্দুপাড়াবাসী 

১৩

সততার অনন্য নজির: ডিমলায় হারিয়ে যাওয়া ব্যাংকের চেক ফেরত দিলেন আনসার-ভিডিপি সদস্য ইমরান

১৪

ঈদগাঁওতে অতিরিক্ত বিদ্যুৎ বিলে গ্রাহকদের মাথায় হাত

১৫

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

১৬

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

১৭

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১৮

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

১৯

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

২০