২৭ জানুয়ারী ২০২৬, ৮:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেএমপিতে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আন্তঃ বিভাগীয় ৫ দলীয় ভলিবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিতঃ

নিজেস্ব প্রতিনিধি:আজ ২৭ জানুয়ারি বিকালে নগরীর বয়রাস্থ কেএমপি পুলিশ লাইন্স মাঠে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অত্যন্ত উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয় মাঠে উপস্থিত থেকে মনোমুগ্ধকর ভলিবল খেলা উপভোগ করেন।ফাইনাল ম্যাচে ২৫ পয়েন্টের খেলায় পিওএম বিভাগ এসএএফ বিভাগের বিপক্ষে ২৫–১৭ পয়েন্টের ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে এসএএফ বিভাগ রানারআপ হওয়ার সম্মান অর্জন করে।খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন, একটি সুদৃঢ়, কর্মক্ষম ও উচ্চ মনোবলসম্পন্ন পুলিশ বাহিনী গঠনে নিয়মিত শারীরিক অনুশীলনের গুরুত্ব অপরিসীম। ভলিবলের মতো গতিশীল ও প্রতিযোগিতামূলক খেলাধুলা পুলিশ সদস্যদের মধ্যে দলগত সংহতি, শৃঙ্খলাবোধ এবং পারস্পরিক সহযোগিতার চেতনা আরও সুদৃঢ় করে। পেশাগত ব্যস্ততার মাঝেও শারীরিক সক্ষমতা ও মানসিক প্রশান্তি ধরে রাখতে আগামীতেও এ ধরনের উৎসবমুখর ও অনুপ্রেরণামূলক আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।পুলিশ কমিশনারের সাথে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) বর্তমানে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা-সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং খেলোয়াড়বৃন্দ মাঠে উপস্থিত থেকে মনোমুগ্ধকর খেলা উপভোগ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটির ৭৫তম সভা অনুষ্ঠিত:

স্মৃতিবিজড়িত জনপদ ঐতিহ্যবাহী ঈদগাঁও…..

কেশবপুরে উপজেলা পূজা ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর সৌজন্য সাক্ষাৎ।

শৈশবের পাঠশালার সেই প্রিয় ‘স্যার’ আর নেই ৯৫ বছরে কালিপদ চক্রবর্তীর পরলোকগমন—রংপুরে শোকের ছায়া, অশ্রুসিক্ত সাবেক শিক্ষার্থীরা

কেশবপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর পাশে বিএনপি নেতৃবৃন্দ,

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আটক

কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন

বিশ্বমানের দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-: রাষ্ট্রপতি 

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু:

কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

১০

পিএসসি চেয়ারম্যানের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ:

১১

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত:

১২

পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

১৩

কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন 

১৪

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

১৫

শাহপুর বাজারে ভোক্তা অধিকার অভিযানের ঝটকা মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিদেশি পণ্য ও অপরিচ্ছন্নতার দায়ে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

১৬

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

১৭

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

১৮

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

১৯

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

২০