Admin
২ ফেব্রুয়ারী ২০২৬, ৫:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্নীতি চিরতরে বন্ধ করতে হাত পাখায় ভোট দিন- মুফতী আমানুল্লাহ

শেখ নাসির উদ্দিন, খুলনা: ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় এলে দেশ থেকে চিরতরে দুর্নীতি বন্ধ হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি ও খুলনা-২ আসনের (সদর-সোনাডাঙ্গা) হাতপাখা মার্কার প্রার্থী আলহাজ্ব মুফতী আমানুল্লাহ। তিনি বলেন, নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয়ী হলে চির দিনের জন্য স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতন হবে। বাংলাদেশ নতুন ধারায় যাত্রা শুরু করবে।সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় সোনাডাঙ্গা থানার ১৭ নং ওয়ার্ডের টেক্সটাইল মিল এলাকা, নিউমার্কেট, চাউলপট্টি, বাইতুন নূর মসজিদ এলাকা, নূরানী মহল্লা, ময়লাপোতা, শিববাড়ি মোড়, সোনাডাঙ্গা আবাসিক এলাকা, হাফিজ নগর, আল ফারুক এলাকা, ডাক্তার পাড়া, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা সহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও ভোটারদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।মুফতী আমানুল্লাহ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর গণজোয়ার তৈরি হয়েছে। আমরা আশা করি, এবার মানুষ ভালো ও সৎ মানুষদের ভোট দেবে।বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর আগে। এই ৫৪ বছরে অনেক সরকার পরিবর্তন হয়েছে। কিন্তু পদ্ধতিগত কোনো পরিবর্তন হয়নি। যে সরকারই এসেছে, তারা দুর্নীতি করেছে। সরকারের নামে নেতৃত্বের পরিবর্তন হয়েছে, কিন্তু দুর্নীতির কোনো পরিবর্তন হয়নি। কোনো কোনো সরকারের সময় বাংলাদেশ সারাবিশ্বে তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এবার নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদলের পর দুর্নীতি বন্ধের সুযোগ রয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে।এ সময় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও নগর সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের, মোঃ শোয়েবুর রহমান, নগর সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, নগর সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, মোঃ ফেরদৌস গাজী সুমন, মোঃ আব্দুর রশিদ, মোঃ মঈন উদ্দিন, মোল্লা রবিউল ইসলাম তুষার, মোঃ নুরুজ্জামান বাবুল, মোঃ কবির হোসেন হাওলাদার, মোঃ আব্দুল মান্নান, মোঃ মহিদুল ইসলাম, মোঃ মনির হোসেন, মোঃ মুকুল গাজী, মোঃ শাহজাহান পাটোয়ার, আবুল হোসেন, মোঃ ফয়সাল করিম, মোঃ শাহ জালাল, হাবিবুল্লাহ মেসবাহ, হাফেজ উসামা আবরার, মোঃ সালমান ফারসি, মোঃ সাব্বির আহমেদ, মোহাম্মদ বোরহান উদ্দিন, মোহাম্মদ রেজাউল করিম, মোঃ শাহরিয়ার নাফিস, নুরুল করিম, আরাফাত শিকদার, মোঃ মাশরাফি, মোঃ মিরাজুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, দলীয় কর্মী-সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদগাঁও উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মীদের পরীক্ষা সম্পন্ন 

কেশবপুরে ২৩ পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ, আটক ২

ইসলামাবাদ-পোকখালীর দুই বাড়ীতে ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক

তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

তালা থানার ওসি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক কারবারি, ভ্যান চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন আটক

খুলনার বেহাল সড়ক গুলো খুব দ্রুত ই সংস্কারের প্রস্তাব , প্রাণ ফিরে পেতে যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থার

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১০

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

১১

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

১২

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

১৩

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

১৪

চাঁদপুরে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে ধর্ষণচেষ্টার আসামির মৃত্যু

১৫

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল

১৬

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

১৭

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

১৮

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

১৯

টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনায় কেসিসি কাজ করছে:নজরুল ইসলাম মঞ্জু

২০