নিজেস্ব প্রতিনিধি মাহিয়া আক্তার :আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশে ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকের আগমন ঘটছে। নির্বাচনটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে পর্যবেক্ষণের লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছে।আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ অধিশাখা থেকে পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগত মোট ৫৪০ জন বিদেশি অতিথির মধ্যে নির্বাচন কমিশনের আমন্ত্রণে বিভিন্ন দেশের নির্বাচন কমিশন ও সংস্থা থেকে প্রায় ৬০ জন আসছেন। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে আগমন ঘটবে প্রায় ৩৩০ জন পর্যবেক্ষকের। পাশাপাশি ৪৫টি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিত্বকারী প্রায় ১৫০ জন বিদেশি সাংবাদিক নির্বাচন কাভার করতে বাংলাদেশে আসবেন।নির্বাচন কমিশনের আমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছেন ভুটান ও নাইজেরিয়ার প্রধান নির্বাচন কমিশনার, মালয়েশিয়ার নির্বাচন কমিশনের চেয়ারম্যান এবং দক্ষিণ কোরিয়ার আইসিএপিপি-এর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান।
মন্তব্য করুন