Admin
১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোটের পরিবেশ ইতিবাচক, জনগণের রায়েই দেশ পরিচালনা নির্ধারিত হবে-মিয়া গোলাম পরওয়ার

সরদার বাদশা : খুলনা প্রতববেদক খুলনাবাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বর্তমান নির্বাচনে জনগণের রায়ের মাধ্যমেই দেশ পরিচালনার ভবিষ্যৎ নির্ধারিত হবে। তিনি ভোটের পরিবেশকে ইতিবাচক আখ্যা দিয়ে ভোটারদের কেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী)  সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর খুলনা জেলার ফুলতলা উপজেলার পশ্চিম শিরোমনি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ১ নম্বর পুরুষ বুথে সকাল ৭টা ৫৫ মিনিটে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটদান শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।মিয়া গোলাম পরওয়ার বলেন, এই ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলাই অভ্যুত্থানে সহস্র মানুষের জীবন ও হাজারো মানুষের আহত-নির্যাতনের স্মৃতি রয়েছে। নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণের জন্য আজকের ভোট তাৎপর্যপূর্ণ। তিনি সারা দেশের ভোটারদের উদ্দেশে বলেন, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণই রাষ্ট্র পরিচালনার দিকনির্দেশনা নির্ধারণ করবেন।সুষ্ঠু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন নিশ্চিত করতে হলে বাধাহীন পরিবেশ থাকতে হবে। ভোটাররা যেন নির্বিঘ্নে এসে ভোট দিয়ে যেতে পারেন এবং নির্বাচন কমিশনের বিধি-বিধান কোনো দল বা প্রার্থীর পক্ষ থেকে লঙ্ঘিত না হয় সে আহ্বান জানাচ্ছি।জয়-পরাজয় প্রসঙ্গে তিনি বলেন, জয়-পরাজয় মহান আল্লাহ তাআলার হাতে নির্ধারিত। আমাদের দায়িত্ব ছিল মানুষের কাছে আমাদের আদর্শ পৌঁছে দেওয়া। এখন জনগণ সিদ্ধান্ত নেবে কারা দেশ পরিচালনা করবে তা জনগণের রায়ের মাধ্যমেই প্রতিফলিত হবে, ইনশাআল্লাহ।তিনি আরও জানান, জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হচ্ছে এবং ভোটাররা দুটি ব্যালট একই বাক্সে প্রদান করছেন। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে বলেও উল্লেখ করেন।২০১৮ সালের নির্বাচনের অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন, সে সময় তাকে কেন্দ্রে এলে গ্রেপ্তারের কথা বলা হয়েছিল। তবে এবার শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে তিনি এটিকে পরিবর্তিত বাংলাদেশের চিত্র বলে উল্লেখ করেন।নতুন রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা তুলে ধরে মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা দলীয়করণমুক্ত, দুর্নীতিমুক্ত ও দমন-পীড়নমুক্ত একটি নতুন বাংলাদেশ চাই।ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, তিনি ভোট দেওয়া পর্যন্ত যে পরিবেশ দেখেছেন তা ইতিবাচক। জনগণ উৎসবমুখর পরিবেশে আনন্দের সঙ্গে কেন্দ্রে আসছেন, ভোটারদের দীর্ঘ লাইন ও ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা স্বাচ্ছন্দ্যে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনা করছেন।তবে ভোটের শুরুতে কোনো পরিসংখ্যান দেওয়া সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, ভোটগ্রহণ শেষে সারা দেশের তথ্য পাওয়ার পর বিস্তারিত মন্তব্য করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদগাঁও উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মীদের পরীক্ষা সম্পন্ন 

কেশবপুরে ২৩ পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ, আটক ২

ইসলামাবাদ-পোকখালীর দুই বাড়ীতে ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক

তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

তালা থানার ওসি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক কারবারি, ভ্যান চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন আটক

খুলনার বেহাল সড়ক গুলো খুব দ্রুত ই সংস্কারের প্রস্তাব , প্রাণ ফিরে পেতে যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থার

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১০

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

১১

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

১২

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

১৩

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

১৪

চাঁদপুরে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে ধর্ষণচেষ্টার আসামির মৃত্যু

১৫

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল

১৬

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

১৭

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

১৮

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

১৯

টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনায় কেসিসি কাজ করছে:নজরুল ইসলাম মঞ্জু

২০