নিজেস্ব প্রতিনিধি মাহিয়া আক্তার:প্রতিবেদনগুলো দু’তিন জন দক্ষ সাংবাদিক দেখতেন। তখনও সহ-সম্পাদকের সম্পাদনার বিষয়টি চোখে আসেনি। রাতে অফিস ত্যাগ করার আগে জন্মভূমির প্রধান প্রতিবেদক পরের দিনের অ্যাসাইনমেন্ট দিয়ে দিতেন। এ এক গুরু দায়িত্ব। গন্ধ শুঁকে সংবাদের প্রয়োজনীয় উপকরণ বার্তা বিভাগে আনতেই হবে। কোনোক্রমেই ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিবেদককে জবাবদিহি করতে হত। তিনি এভাবেই তরুণদেরকে দক্ষ হিসেবে গড়ে তুলেছেন। অনেকেই সফলতা অর্জন করেছে। আর এর পেছনের নেপথ্যের নায়ক ছিলেন তিনি। তার নীতি, নৈতিকতা, আদর্শ ও মূল্যবোধকে কেন্দ্র করে তরুণদের একটা অংশ গড়ে ওঠে। এটি ছিল তার ওপর আকর্ষণ ও অগাধ বিশ্বাস।
মন্তব্য করুন