bntv24
৭ মার্চ ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু উন্নয়নের স্বার্থে এক- আজিজুল বারী হেলাল.

মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার//খুলনা- ৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল বলেছেন, তেরখাদা উপজেলার উন্নয়ন করতে হলে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক মতভেদ থাকলেও এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে একসাথে কাজ করতে হবে।আজিজুল বারী হেলাল তিনি বলেন, ইফতারের আগ মুহূর্তে আমরা তেরখাদা উপজেলার মানুষ এখানে একসাথে বসেছি। তেরখাদার মানুষ শুধু ঢাকাতেই নয়, বাংলাদেশের গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি বিভিন্ন উচ্চপদে দায়িত্ব পালন করে আসছেন।এখানে যারা মঞ্চে উপস্থিত আছেন, তারাও দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমি আপনাদের কাছে একটি কথাই বলতে চাই আমরা ঐক্যবদ্ধ থাকবো। রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু তেরখাদার উন্নয়নের স্বার্থে সকল মতকে এক পথে রাখতে হবে।তিনি আরও বলেন, ঢাকাস্থ তেরখাদা উপজেলা সমিতি দুটি রয়েছে এটা দেখে আমি অবাক হই। কেন দুটি সমিতি হবে? আমরা যদি এক না হতে পারি, তবে আমাদের অনেক অর্জন নষ্ট হয়ে যাবে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমরা যেন সবাই এক হতে পারি।আজিজুল বারী হেলাল তিনি -নেতাদের উদ্দেশ্যে বলেন, আগামী সময়ে তেরখাদায় বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত, এনসিপি যে যার রাজনীতি করবে। কিন্তু তেরখাদার উন্নয়নের প্রশ্নে আমরা সবাই এক থাকবো। এ বিষয়ে আমার সহযোগিতা চাইলে আমি সবসময় আপনাদের পাশে থাকবো।তিনি আরও বলেন, ইফতারের আগে আল্লাহ তায়ালা দোয়া কবুল করেন। তাই আমরা সবাই দোয়া করবো আল্লাহ যেন তেরখাদার মানুষকে ঐক্যবদ্ধ রাখেন।এমপি আজিজুল বারী হেলাল – শুক্রবার ৬ মার্চ রাজধানীর এলজিআরডি অডিটোরিয়ামে তেরখাদা উপজেলা কল্যাণ সমিতির আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।বিশেষ অতিথির বক্তব্যে রাখেন প্রফেসর এস এম আবুল খায়ের,বীর মুক্তিযোদ্ধা শেখ নুর ইসলাম, প্রধান পৃষ্ঠপোষক শেখ সেলিম।সন্মানিত অতিথি ছিলেন অতিরিক্ত সচিব নির্বাচন কমিশন কে এম আলী নেওয়াজ।সভায় সভাপতিত্ব করেন তেরখাদা উপজেলা কল্যাণ সমিতির সভাপতি এস এম নেওয়াজ আলী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোল্লা নজরুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোল্লা লিয়াকত আলী, শিকদার বদিরুজ্জামান,শেখ ফরিদ, লে: কর্নেল ফেরদাউস উর রহমান, তরফদার সোহেল রহমান, তরফদার আবুল কাশেম,খুলনা জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রনু, দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম রেজা, জাকির তালুকদার সহ তেরখাদার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর টুটপাড়া বড় খালপাড়ে গুলিতে নিহত ১

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদগাঁও উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মীদের পরীক্ষা সম্পন্ন 

কেশবপুরে ২৩ পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ, আটক ২

ইসলামাবাদ-পোকখালীর দুই বাড়ীতে ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক

তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

তালা থানার ওসি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক কারবারি, ভ্যান চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন আটক

খুলনার বেহাল সড়ক গুলো খুব দ্রুত ই সংস্কারের প্রস্তাব , প্রাণ ফিরে পেতে যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থার

১০

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

১২

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

১৩

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

১৪

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

১৫

চাঁদপুরে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে ধর্ষণচেষ্টার আসামির মৃত্যু

১৬

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল

১৭

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

১৮

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

১৯

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

২০