bntv24
১০ মার্চ ২০২৬, ১:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিঘলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

ওয়াহিদ মুরাদ, বিশেষ প্রতিনিধি:  দুরযগ প্রত্তিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার দিঘলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদে এসে শেষ হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষ অংশ নেন।এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা আগুন লাগা বা ভূমিকম্পের সময় কীভাবে দ্রুত ও নিরাপদে উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে হয় তার বাস্তবধর্মী প্রদর্শনী দেখান।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জামাল হুসাইন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ।এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হওয়ায় দুর্যোগ মোকাবিলায় জনগণের সচেতনতা এবং আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক পরিকল্পনা, প্রশিক্ষণ ও জনসচেতনতার মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
প্রধান অতিথি জানান, দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের অংশগ্রহণ ও সচেতনতা বাড়ানোই এই দিবস পালনের মূল উদ্দেশ্য।এ সময় উপস্থিত ছিলেন – উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা মাহবুবুল আলম,উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল , উপজেলা তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সোহাগ হোসেন, সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম , উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মুনায়েম খান , জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মুস্তাফিজুর রহমান, দিঘলিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মো: শহিদুল ইসলাম, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, সাংবাদিক, , কিশোর কুমার দে, এস এম শামীম, সৈয়দ জাহিদুজ্জামান, উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তরিক প্রধানগণ, সামাজিক ব্যক্তিবর্গ ও সুধীজন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং স্বেচ্ছাসেবী দলের সদস্যরা উপস্থিত ছিলেন।দুর্যোগ প্রস্তুতিতে সবাইকে সচেতন ও প্রশিক্ষিত করে তোলার আহ্বানের মধ্য দিয়ে দিঘলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের কর্মসূচি শেষ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সম্মিলিত নাগরিক পরিষদ খুলনায় আজ সংবাদ সম্মেলন করে প্রেসক্লাবে

ভারতে পালানোর সময় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা যশোরে গ্রেপ্তার

কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি

কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার 

কেশবপুরে এমপির উন্নয়ন ও অনুদানের চেক বিতরণ

কেএমপির নতুন পুলিশ কমিশনার হিসেবে মো. সাজ্জাদুর রহমান

ঈদগাঁওতে ব্যবসায়ীর দেড় লাখ টাকা ছিনতাই : গ্রেফতার ২ 

ঈদগাঁওর ভোমরিয়াঘোনা রাজাখালী বেড়ীবাঁধ পরিদর্শনে সাংসাদ লুৎফুর রহমান কাজল 

৩ এপিবিএন, খুলনার সাইবার ক্রাইম ইউনিটের ধারাবাহিক সাফল্য

নবনির্মিত লবণচরা থানা ভবন এর শুভ উদ্বোধন

১০

খুলনায় ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৮, নতুন ৮৫ রোগী হাসপাতালে ভর্তি

১১

ভোক্তা অধিকারের অভিযান চুকনগর বাজারে ৩ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা, আতঙ্কে শতাধিক দোকান বন্ধ

১২

নতুন রাস্তা পেলো জালালাবাদের হিন্দুপাড়াবাসী 

১৩

সততার অনন্য নজির: ডিমলায় হারিয়ে যাওয়া ব্যাংকের চেক ফেরত দিলেন আনসার-ভিডিপি সদস্য ইমরান

১৪

ঈদগাঁওতে অতিরিক্ত বিদ্যুৎ বিলে গ্রাহকদের মাথায় হাত

১৫

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

১৬

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

১৭

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১৮

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

১৯

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

২০