bntv24
১৩ মার্চ ২০২৬, ৩:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহেশ্বরীপুরে চেয়ারম্যান পদে আলোচনায় শেখ মেহেদী হাসান

তারিক লিটু, কয়রা (খুলনা):খুলনার কয়রা উপজেলার ৩ নম্বর মহেশ্বরীপুর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন শেখ মেহেদী হাসান। এলাকায় রাজনৈতিক সংগ্রাম, জেল–জুলুম এবং দীর্ঘদিনের দলীয় কর্মকাণ্ডের কারণে তিনি স্থানীয় মানুষের মধ্যে পরিচিত একটি নাম।স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে শেখ মেহেদী হাসানকে অতীতে নানা সময় আইনি জটিলতার মুখোমুখি হতে হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং বিভিন্ন সময়ে তাকে কারাবরণও করতে হয়েছে। রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তিনি এলাকায় দলীয় কর্মকাণ্ড ও সামাজিক কার্যক্রমে সক্রিয় ছিলেন বলে স্থানীয়রা জানান।শেখ মেহেদী হাসান এমন একটি পরিবারে জন্মগ্রহণ করেছেন, যেখানে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। তার বড় ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ রশিদ দীর্ঘদিন ধরে এলাকায় রাজনীতির সঙ্গে যুক্ত।স্থানীয় বাসিন্দাদের অনেকেই বলেন, শেখ মেহেদী হাসান মাঠপর্যায়ের একজন সক্রিয় নেতা। এলাকার অসহায় ও দরিদ্র মানুষের বিভিন্ন প্রয়োজনে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। শিক্ষা, চিকিৎসা ও সামাজিক উদ্যোগে তার সম্পৃক্ততার কথাও উল্লেখ করেন তারা।এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মহেশ্বরীপুর ইউনিয়নে রাজনৈতিক আলোচনা ক্রমেই বাড়ছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে শেখ মেহেদী হাসানের নাম স্থানীয় রাজনীতি ও সাধারণ মানুষের মধ্যে আলোচনায় রয়েছে।শেখ মেহেদী হাসান বলেন, নির্বাচনে সুযোগ পেলে তিনি মহেশ্বরীপুর ইউনিয়নের শিক্ষা, কৃষি, অবকাঠামো উন্নয়ন ও তরুণদের কর্মসংস্থান নিয়ে কাজ করতে চান। পাশাপাশি সামাজিক সম্প্রীতি বজায় রেখে ইউনিয়নকে এগিয়ে নেওয়ার প্রত্যাশার কথাও জানান তিনি।স্থানীয় কয়েকজন প্রবীণ বাসিন্দা বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কারণে শেখ মেহেদী হাসান এলাকার মানুষের কাছে পরিচিত মুখ। নির্বাচনে তিনি প্রার্থী হলে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠবে বলে মনে করছেন তারা।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে মহেশ্বরীপুরে এখন সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে শেখ মেহেদী হাসানের নাম স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।ফোনঃ 01767801901

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদগাঁও উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মীদের পরীক্ষা সম্পন্ন 

কেশবপুরে ২৩ পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ, আটক ২

ইসলামাবাদ-পোকখালীর দুই বাড়ীতে ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক

তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

তালা থানার ওসি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক কারবারি, ভ্যান চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন আটক

খুলনার বেহাল সড়ক গুলো খুব দ্রুত ই সংস্কারের প্রস্তাব , প্রাণ ফিরে পেতে যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থার

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১০

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

১১

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

১২

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

১৩

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

১৪

চাঁদপুরে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে ধর্ষণচেষ্টার আসামির মৃত্যু

১৫

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল

১৬

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

১৭

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

১৮

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

১৯

টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনায় কেসিসি কাজ করছে:নজরুল ইসলাম মঞ্জু

২০