bntv24
১৫ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পশ্চিমবঙ্গসহ ৪ রাজ্যে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা

নিজেস্ব প্রতিনিধি মাহিয়া আক্তার:ভারতের ৪টি রাজ্য ও ১টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এ রাজ্যগুলো হলো- কেরালা, তামিলনাড়ু, আসাম ও পশ্চিমবঙ্গ। এ ছাড়াও কেন্দ্রশাসিত অঞ্চল পন্ডিচেরিতেও ঘোষিত হয়েছে নির্বাচনের দিনক্ষণ।পশ্চিমবঙ্গে দুই দফায় হচ্ছে এবারের বিধানসভা নির্বাচন। ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল হবে ভোটগ্রহণ। কলকাতা, হাওড়া, হুগলী, নদীয়া, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগণা ও উত্তর ২৪ পরগণা জেলায় নির্বাচন হবে দ্বিতীয় দফায়, ২৯ এপ্রিল। রাজ্যের বাকি সব জেলায় ভোট হবে প্রথম দফায়, ২৩ এপ্রিল।দুই দফার শেষে ৪ মে পশ্চিমবঙ্গের ভোট গণনা হবে বলেও জানিয়েছেন দেশটির প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সবগুলো রাজ্যেই ওই একই দিনে ভোট গণনা হবে। নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমার দিল্লিতে আজ এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন।নির্বাচনের তফসিল ঘোষণার মাত্র এক ঘণ্টা আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতা বা ডিএ মিটিয়ে দেয়ার কথা ঘোষণা করেন। এ ছাড়া মসজিদের মুয়াজ্জিন ও হিন্দু পুরোহিতদের মাসিক ভাতা বাড়ানোর কথাও জানান মুখ্যমন্ত্রী।বকেয়া ডিএ-র দাবিতে এর আগে প্রতিবাদে নেমেছিলেন সরকারি কর্মচারীরা। দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টও রাজ্য সরকারকে এই ডিএ মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছিল। নির্বাচনের তফসিল ঘোষণার এক দিন আগে শনিবার (১৪ মার্চ) বিজেপির হয়ে কলকাতায় জনসভা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শহরে এসে পশ্চিমবঙ্গের জন্য ১৮ হাজার কোটি রুপির উন্নয়ন প্রকল্পও ঘোষণা করেন তিনি। সূত্র: বিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদগাঁও উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মীদের পরীক্ষা সম্পন্ন 

কেশবপুরে ২৩ পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ, আটক ২

ইসলামাবাদ-পোকখালীর দুই বাড়ীতে ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক

তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

তালা থানার ওসি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক কারবারি, ভ্যান চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন আটক

খুলনার বেহাল সড়ক গুলো খুব দ্রুত ই সংস্কারের প্রস্তাব , প্রাণ ফিরে পেতে যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থার

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১০

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

১১

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

১২

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

১৩

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

১৪

চাঁদপুরে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে ধর্ষণচেষ্টার আসামির মৃত্যু

১৫

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল

১৬

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

১৭

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

১৮

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

১৯

টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনায় কেসিসি কাজ করছে:নজরুল ইসলাম মঞ্জু

২০