bntv24
২৬ মার্চ ২০২৬, ৯:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিল্লিতে ১১ দিনের রিমান্ডে হাদির হত্যার মূল আসামিরা

নিজেস্ব প্রতিনিধি মাহিয়া আক্তার:দিল্লির একটি বিশেষ আদালত হাদির হত্যার মূল আসামি ফয়সাল-আলমগীরকে ১১ দিনের জন্য জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) হেফাজতে পাঠিয়েছে।গত সোমবার পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তারের পর ট্রানজিট রিমান্ডে তাদের নয়াদিল্লিতে আনা হয়। মঙ্গলবার রাজধানীর একটি বিশেষ এনআইএ আদালতে তাদের হাজির করা হয়। অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনের বিরুদ্ধে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান  হাদিকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। কর্তৃপক্ষ জানায়, তারা অবৈধভাবে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং পরে বাংলাদেশে ফেরার চেষ্টার সময় বনগাঁ এলাকা থেকে গ্রেপ্তার হয়।গত ২৪ মার্চ পাতিয়ালা হাউস কোর্টের অতিরিক্ত দায়রা জজ প্রশান্ত শর্মা তাদের ১১ দিনের জন্য এনআইএ হেফাজতে রাখার নির্দেশ দেন। হেফাজতের আবেদন জানাতে গিয়ে এনআইএ আদালতকে জানায়, চলতি মাসের শুরুতে পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) তাদের গ্রেপ্তার করে। শুনানির সময় আদালত মামলার বিচারিক এখতিয়ার নিয়েও প্রশ্ন তোলে।বিশেষ পাবলিক প্রসিকিউটর রাহুল ত্যাগী আদালতে যুক্তি দেন, অভিযুক্তরা অবৈধভাবে ভারতে প্রবেশের পেছনে বৃহত্তর কোনো ষড়যন্ত্র থাকতে পারে। সেই সম্ভাবনা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত প্রয়োজন।২০২৫ সালের ১২ ডিসেম্বর ঢাকায় অটোরিকশায় গুলিতে নিহত হন শরীফ ওসমান হাদি। এ ঘটনায় ইতোমধ্যে ১৭ জনকে অভিযুক্ত করে একটি চার্জশিট দাখিল করা হয়েছে।তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি, এই হত্যাকাণ্ড শুধু একটি সাধারণ অপরাধ নয়; এর পেছনে আন্তর্জাতিক পর্যায়ের কোনো ষড়যন্ত্র থাকতে পারে। এনআইএ মনে করছে, ভারতে অবস্থানকালে অভিযুক্তদের কারা আশ্রয় ও সহায়তা দিয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ঘাটন জরুরি। পাশাপাশি মেঘালয় থেকে বনগাঁ পর্যন্ত তাদের চলাচলের নেটওয়ার্ক ও সম্ভাব্য সহযোগীদের শনাক্ত করা প্রয়োজন।গোয়েন্দাদের সন্দেহ, এ ঘটনার সঙ্গে বৃহত্তর কোনো নাশকতার পরিকল্পনা জড়িত কি না, সেটিও তদন্তে গুরুত্ব পাচ্ছে। ফলে এই মামলাকে ঘিরে দুই দেশের নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্ক নিয়েও নানা আলোচনা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদগাঁও উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মীদের পরীক্ষা সম্পন্ন 

কেশবপুরে ২৩ পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ, আটক ২

ইসলামাবাদ-পোকখালীর দুই বাড়ীতে ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক

তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

তালা থানার ওসি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক কারবারি, ভ্যান চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন আটক

খুলনার বেহাল সড়ক গুলো খুব দ্রুত ই সংস্কারের প্রস্তাব , প্রাণ ফিরে পেতে যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থার

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১০

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

১১

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

১২

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

১৩

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

১৪

চাঁদপুরে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে ধর্ষণচেষ্টার আসামির মৃত্যু

১৫

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল

১৬

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

১৭

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

১৮

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

১৯

টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনায় কেসিসি কাজ করছে:নজরুল ইসলাম মঞ্জু

২০