নিজেস্ব প্রতিনিধি মাহিয়া আক্তার:
খুলনার দিঘলিয়া উপজেলায় ছিনতাইয়ের সময় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারী ও চিহ্নিত সন্ত্রাসী সাগর (৩০) নিহত হয়েছে। এসময় তৈহিদ নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন। ছিনতাইয়ের সময় গোলাগুলির ঘটনায় এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাই চক্রের সদস্য সাগর (৩০) নিহত হয়েছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিঘলিয়া উপজেলার দেয়াড়া মধ্যপাড়া নিবাসী জবেদ আলী শেখের পুত্র এবং আইুব আলী শেখের পুত্র ব্যবসায়ী তৌহিদুল ইসলাম দেয়াড়া খেয়াঘাটের ওপরে খুলনা পাড়ের একজন মুদী ও ফ্লাক্সিলোড ব্যবসায়ী। সে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে টাকা নিয়ে বাড়ি ফেরার পথে দেয়াড়া কলোনী এলাকার ৪ চিহ্নিত সশস্ত্র সন্ত্রাসী ও ছিনতাইকারী ব্যবসায়ি তৌহিদের পথরোধ করে। তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে তবে ধস্তাধস্তির সময় ছোঁড়া গুলি লক্ষভ্রষ্ট হয়ে ছিনতাইকারী একজনের গায়ে লাগে। ছিনতাইকারীদের ছোঁড়া গুলিতে ব্যবসায়ী তৌহিদ আহত হয়।তাদের চিৎকারে লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা তাদের আহত সহযোগীকে ফেলে পালিয়ে যায়। লোকজন এসে তাদের উদ্ধার করে প্রথমে দিঘলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ধারণা করা হচ্ছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। আহত ব্যবসায়ী তৌহিদও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পলাতক অপরাধীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। চিহ্নিত সশস্ত্র সন্ত্রাসীদের ছোড়া গুলিতেই তাদের সহযোগী এবং দেয়াড়া কলোনী এলাকার চিহ্নিত ছিনতাইকারী ও সশস্ত্র সন্ত্রাসীদের সহযোগী সাগর (৩০) নিহত হয়। সে দেয়াড়া কলোনী এলাকার খোকন ও হাসিনার পুত্র। সে দেয়াড়া কলোনী এলাকার চিহ্নিত সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের সদস্য। ঘটনার সাথে জড়িত অন্যান্য সদস্যরা পলাতক রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন ।
মন্তব্য করুন