bntv24
৫ এপ্রিল ২০২৬, ৯:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিঘলিয়ায় অভিযোগের তিন মাস পরও পাওনা টাকা পাননি দোকানদার, থানায় অভিযোগ করায় হুমকির অভিযোগ

মোল্লা ইকবাল হুসাইন‎ দিঘলিয়া(খুলনা)প্রতিনিধি :‎‎খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি বাজারের এক দোকানদার অভিযোগ করেছেন, ফ্রিজ বিক্রির দুই বছর পার হলেও এখনও তার পাওনা টাকা বুঝে পাননি। থানায় অভিযোগ করার পর উল্টো হুমকির মুখে দিন পার করছেন বলে দাবি করেছেন তিনিভুক্তভোগী দোকানদার মোঃ সাদ্দাম হোসেন (৩৪) জানান, প্রায় দুই বছর আগে তিনি একই এলাকার বাসিন্দা মোঃ সাইফুল ইসলামের স্ত্রী মোসাঃ হাফছা (২৫)-এর কাছে ভিশন কোম্পানির একটি ফ্রিজ ৪৮ হাজার ৫০০ টাকায় বাকিতে বিক্রি করেন। দীর্ঘ সময় পার হলেও ফ্রিজের পুরো টাকা পরিশোধ করা হয়নিপাওনা টাকা আদায়ের জন্য সাদ্দাম হোসেন গত ১৭ জানুয়ারি ২০২৬ দিঘলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেনঅভিযোগটি পরে সেনহাটি পুলিশ ক্যাম্পের টু-আইসি এএসআই টিপুল হোসেন-এর কাছে হস্তান্তর করা হয়।ভুক্তভোগী সাদ্দাম হোসেন এ প্রতিবেদককে বলেন,‎“আমি একজন সাধারণ ব্যবসায়ী। ছোটখাটো বেচাকেনা করেই সংসার চালাই। পাওনা টাকা আদায়ের জন্য থানায় অভিযোগ করায় হাফছা ও তার স্বামী সাইফুল আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। এতে আমি শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছি।”‎তিনি আরও জানান, বর্তমানে তার ১১ হাজার ৬০০ টাকা বাকি রয়েছে। এই টাকা পেলে দোকান ও সংসার চালাতে কিছুটা স্বস্তি পেতেন বলে জানান তিনি।এ বিষয়ে সেনহাটি পুলিশ ক্যাম্পের টু-আইসি এএসআই টিপুল হোসেন বলেন,‎“অভিযোগটি আমার কাছে আসার পরই আমি প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। অভিযুক্ত হাফছা পাওনা টাকা পরিশোধের কথা বলেছে। টাকা উদ্ধারে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।”


Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর টুটপাড়া বড় খালপাড়ে গুলিতে নিহত ১

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদগাঁও উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মীদের পরীক্ষা সম্পন্ন 

কেশবপুরে ২৩ পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ, আটক ২

ইসলামাবাদ-পোকখালীর দুই বাড়ীতে ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক

তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

তালা থানার ওসি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক কারবারি, ভ্যান চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন আটক

খুলনার বেহাল সড়ক গুলো খুব দ্রুত ই সংস্কারের প্রস্তাব , প্রাণ ফিরে পেতে যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থার

১০

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

১২

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

১৩

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

১৪

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

১৫

চাঁদপুরে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে ধর্ষণচেষ্টার আসামির মৃত্যু

১৬

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল

১৭

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

১৮

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

১৯

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

২০