bntv24
৯ এপ্রিল ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রূপসার ঘাটভোগে বিএনপির পরীক্ষিত মুখ জুয়েল, চেয়ারম্যান পদে লড়াইয়ের প্রস্তুতি

মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার// খুলনার রূপসা উপজেলার ৫ নম্বর ঘাটভোগ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে লড়াইয়ের প্রস্তুতি শুরু করেছেন জাতীয়তাবাদী দল (বিএনপি) -এর পরীক্ষিত নেতা কে এম কামরুজ্জামান জুয়েল। ইতোমধ্যে তিনি নিজের প্রার্থিতা ঘোষণা করে ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করছেনস্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত জুয়েল রানা দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করেন তিনি। প্রায় ১৭ বছরের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে তিনি ঘাটভোগ ইউনিয়নে একজন বিশ্বস্ত ও নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের মতে, ত্যাগ, সততা ও নেতৃত্বগুণে জুয়েল রানা ইতোমধ্যে ইউনিয়নের সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করেছেন। ধর্ম-বর্ণ-দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি গ্রহণযোগ্য মুখ হিসেবে পরিচিত।আসন্ন নির্বাচনকে সামনে রেখে জুয়েল রানা ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন। ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা, হাট-বাজার ও চায়ের দোকানে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। পাশাপাশি মুরব্বি ও তরুণদের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন।কামরুজ্জামান জুয়েল বলেন, “আমি সবসময় ইউনিয়নের মানুষের পাশে থাকতে চাইতাদের সুখে-দুঃখে পাশে থেকে যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সেবা করতে চাই। ঘাটভোগ ইউনিয়নকে একটি আধুনিক, দারিদ্র্যমুক্ত, শিক্ষাবান্ধব ও বৈষম্যহীন আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।”তিনি আরও বলেন, “আমাদের ইউনিয়নের মা-মটি ও মানুষের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য। নির্বাচনে বিজয়ী হতে পারলে সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখব।”জুয়েল রানা জানান, একটি উন্নত ও মডেল ইউনিয়ন গড়ে তুলতে তৃণমূল পর্যায়ে উন্নয়ন অত্যন্ত জরুরি। সে লক্ষ্যেই তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন এবং ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছেন।এদিকে, ঘাটভোগ ইউনিয়নে নির্বাচনী আমেজ ইতোমধ্যে তৈরি হতে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে কামরুজ্জামান জুয়েলের সক্রিয় গণসংযোগ ও রাজনৈতিক অবস্থান স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদগাঁও উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মীদের পরীক্ষা সম্পন্ন 

কেশবপুরে ২৩ পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ, আটক ২

ইসলামাবাদ-পোকখালীর দুই বাড়ীতে ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক

তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

তালা থানার ওসি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক কারবারি, ভ্যান চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন আটক

খুলনার বেহাল সড়ক গুলো খুব দ্রুত ই সংস্কারের প্রস্তাব , প্রাণ ফিরে পেতে যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থার

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১০

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

১১

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

১২

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

১৩

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

১৪

চাঁদপুরে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে ধর্ষণচেষ্টার আসামির মৃত্যু

১৫

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল

১৬

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

১৭

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

১৮

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

১৯

টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনায় কেসিসি কাজ করছে:নজরুল ইসলাম মঞ্জু

২০