bntv24
১০ এপ্রিল ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কয়রা নৌকাডুবিতে নিখোঁজ দুই জেলের লাশ দু’দিন পর উদ্ধার

ডেস্ক: কয়রায় আকস্মিক ঝড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ উপেন মৃধার (৫০) ও মুকেন্দ মন্ডল (৪২) নামে দুই জেলের লাশ দুই দিন পর উদ্ধার করেছে নৌ পুলিশ ও স্থানীয়রা। বৃহস্পতিবার দুপুরে আড় পাঙ্গাসিয়া নদীতে উপেন মৃধা ও বিকেলে মুকেন্দ মন্ডলের লাশ নদীর তীরে ভেসে উঠলে স্থানীয়রা দেখে প্রশাসনকে খবর দিলে নৌ পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। নিহত দুই জেলে উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের জোড়শিং গ্রামের বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে শাকবাড়িয়া নদী ও সুন্দরবনে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। নিখোঁজের পর টানা দুই দিন নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালালেও তাদের সন্ধান পায়নি। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল­াহ আল বাকি। আংটিয়ারা নৌ-পুলিশের (ওসি) মোঃ ফারুক হোসেন বলেন, টানা দুই দিন স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথ ভাবে ডুবুরি দল নিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করলেও তাদের সন্ধান পাওয়া যায়নি। স্থানীয়রা ভাসমান অবস্থায় আড় পাঙ্গাসিয়া নদীতে জেলেদের লাশ দেখে খবর দিলে তাদের উদ্ধার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।উলে­খ্য, গত মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে কয়রার শাকবাড়িয়া নদীতে মাছ ধরার সময় হঠাৎ ঝড়ের কবলে পড়ে একটি নৌকা ডুবে যায়। এ সময় নৌকায় থাকা জেলেদের মধ্যে একজন সাঁতরে তীরে উঠতে পারলেও উপেন মৃধা ও মুকেন্দ মন্ডল নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

চাঁদপুরে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে ধর্ষণচেষ্টার আসামির মৃত্যু

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনায় কেসিসি কাজ করছে:নজরুল ইসলাম মঞ্জু

১০

ভদ্রা খালে অবৈধ নেট-পাটা ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নতুন আশা

১১

মুজিবনগরে পিএফজি’র আয়োজনে মাদক বিরোধী সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

১২

ঈদগাঁওতে খালপাড়ের লোকজনের মরণ দশা কাটছেনা, জনদূর্ভােগ চরমে

১৩

খুলনায় অজ্ঞাত কিশোরের মৃতদেহ উদ্ধার

১৪

খুলনার বিএনপি নেতাদের টার্গেট, কারা চালাচ্ছে মিডিয়া ট্রায়াল?

১৫

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সম্মিলিত নাগরিক পরিষদ খুলনায় আজ সংবাদ সম্মেলন করে প্রেসক্লাবে

১৬

ভারতে পালানোর সময় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা যশোরে গ্রেপ্তার

১৭

কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি

১৮

কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার 

১৯

কেশবপুরে এমপির উন্নয়ন ও অনুদানের চেক বিতরণ

২০