bntv24
১০ এপ্রিল ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় শিশু বলৎকারে যুবকের যাবজ্জীবন

ডেস্ক: খুলনায় ১১ বছরের শিশুকে বলৎকারের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি সিয়াম হোসেন কাজল (২০) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত আসামি নগরীর শিববাড়ি মোড় পালপাড়া এলাকার বাসিন্দা শেখ আবুল ফজল বাবলুর ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার খুলনা মহানগর শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আকরাম হোসেন এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেন ওই আাদলতের বেঞ্চ সহকারী মুহাম্মদ আকরাম হোসেন।আদালতের সূত্র জানায়, ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ি ইব্রাহীম মিয়া রোডের বাসিন্দা মোঃ মিন্টু হাওলাদারের ছেলে রাকিব ইসলাম সানি (১১) পালপাড়া মাঠে খেলাধুলা করতে যায়। এ সময় কাজল তাকে চললেট দেওয়ার লোভ দিয়ে দুপুর আড়াইটার দিকে ওই মাঠের পশ্চিম পাশের প্রাচীরের আড়ালে নিয়ে গিয়ে বলৎকার করে। ঘটনার পরে সানি কান্নাকাটি ও চিৎকার করলে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসামি ছেড়ে দেয়। পরবর্তীতে সানির পায়ুপথ দিয়ে রক্ত বের হতে থাকে। রক্ত বের হওয়ার কারণ জানতে চাইলে শিশু সানি বিস্তারিত ঘটনা তার বাবাকে জানিয়ে দেয়। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসা দেওয়া হয়। ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর ভিকটিমের বাবা বাদী হয়ে কাজলকে আসামি করে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেন (২৫)। সোনাডাঙ্গা থানার এসআই ফরিদুর রেজা একই বছরের ৩১ অক্টোবর কাজলকে আসামি করে আদালতে একটি অভিযোগপত্র দাখিল করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনায় কেসিসি কাজ করছে:নজরুল ইসলাম মঞ্জু

ভদ্রা খালে অবৈধ নেট-পাটা ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নতুন আশা

মুজিবনগরে পিএফজি’র আয়োজনে মাদক বিরোধী সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

ঈদগাঁওতে খালপাড়ের লোকজনের মরণ দশা কাটছেনা, জনদূর্ভােগ চরমে

খুলনায় অজ্ঞাত কিশোরের মৃতদেহ উদ্ধার

খুলনার বিএনপি নেতাদের টার্গেট, কারা চালাচ্ছে মিডিয়া ট্রায়াল?

১০

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সম্মিলিত নাগরিক পরিষদ খুলনায় আজ সংবাদ সম্মেলন করে প্রেসক্লাবে

১১

ভারতে পালানোর সময় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা যশোরে গ্রেপ্তার

১২

কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি

১৩

কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার 

১৪

কেশবপুরে এমপির উন্নয়ন ও অনুদানের চেক বিতরণ

১৫

কেএমপির নতুন পুলিশ কমিশনার হিসেবে মো. সাজ্জাদুর রহমান

১৬

ঈদগাঁওতে ব্যবসায়ীর দেড় লাখ টাকা ছিনতাই : গ্রেফতার ২ 

১৭

ঈদগাঁওর ভোমরিয়াঘোনা রাজাখালী বেড়ীবাঁধ পরিদর্শনে সাংসাদ লুৎফুর রহমান কাজল 

১৮

৩ এপিবিএন, খুলনার সাইবার ক্রাইম ইউনিটের ধারাবাহিক সাফল্য

১৯

নবনির্মিত লবণচরা থানা ভবন এর শুভ উদ্বোধন

২০