bntv24
১০ এপ্রিল ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তেরখাদা সদর ইউপিতে চেয়ারম্যান পদে প্রস্তুত বিএনপি নেতা শিকদার জাহিদ হাসান

নিজস্ব প্রতিবেদক:তেরখাদা উপজেলার ৫ নম্বর সদর তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে লড়াইয়ের প্রস্তুতি জোরদার করেছেন জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতা শিকদার জাহিদ হাসান। ইতোমধ্যে তিনি নিজের প্রার্থিতা ঘোষণা করে ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করছেন।স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত জাহিদ হাসান দলের বিভিন্ন দুঃসময়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তৃণমূল পর্যায়ে তার এই সক্রিয়তা ও ত্যাগের কারণে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও তিনি একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন।দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের মতে, সততা, নেতৃত্বগুণ ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আস্থা অর্জন করেছেন তিনি। ধর্ম-বর্ণ ও দলমত নির্বিশেষে অনেকেই তাকে সম্ভাবনাময় প্রার্থী হিসেবে দেখছেন।আসন্ন নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে মাঠে নেমে পড়েছেন জাহিদ হাসান। ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা, হাট-বাজার ও চায়ের দোকানে গিয়ে তিনি ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। পাশাপাশি এলাকার প্রবীণ ও তরুণদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে ধারণা নিচ্ছেন।এ বিষয়ে জাহিদ হাসান বলেন, “আমি সবসময় ইউনিয়নবাসীর পাশে থাকতে চাই। তাদের সুখ-দুঃখে অংশীদার হয়ে যতটুকু সম্ভব সেবা করতে চাই। একটি আধুনিক, দারিদ্র্যমুক্ত, শিক্ষাবান্ধব ও বৈষম্যহীন ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।”তিনি আরও বলেন, “মা-মাটি ও মানুষের কল্যাণে কাজ করাই আমার অঙ্গীকার। নির্বাচিত হতে পারলে অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাব।” জাহিদ হাসান মনে করেন, একটি মডেল ইউনিয়ন গড়ে তুলতে তৃণমূল পর্যায়ের উন্নয়ন নিশ্চিত করা জরুরি। সেই লক্ষ্য নিয়েই তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন এবং এ জন্য ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদগাঁও উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মীদের পরীক্ষা সম্পন্ন 

কেশবপুরে ২৩ পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ, আটক ২

ইসলামাবাদ-পোকখালীর দুই বাড়ীতে ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক

তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

তালা থানার ওসি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক কারবারি, ভ্যান চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন আটক

খুলনার বেহাল সড়ক গুলো খুব দ্রুত ই সংস্কারের প্রস্তাব , প্রাণ ফিরে পেতে যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থার

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১০

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

১১

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

১২

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

১৩

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

১৪

চাঁদপুরে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে ধর্ষণচেষ্টার আসামির মৃত্যু

১৫

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল

১৬

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

১৭

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

১৮

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

১৯

টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনায় কেসিসি কাজ করছে:নজরুল ইসলাম মঞ্জু

২০