১০ এপ্রিল ২০২৬, ১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মণিরামপুর “পরিবার স্বেচ্ছাসেবী” সামাজিক সংগঠনের ব্যতিক্রমধর্মী উদ্যোগ

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি:যশোরের মণিরামপুর “পরিবার স্বেচ্ছাসেবী” সামাজিক সংগঠনের ব্যতিক্রমধর্মী উদ্যোগে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করে সুনাম অর্জন করেছে। সমাজের অসহায় মানুষের কল্যাণে কাজ করার ব্রত নিয়ে গড়ে ওঠা সামাজিক সংগঠন মণিরামপুর “পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন”। সমাজের অসহায় দু:স্থ ও হতদরিদ্র মানুষকে বিভিন্ন সময়ে সহযোগিতার অংশ হিসেবে মণিরামপুরে কাজ করে চলেছে এ স্বেচ্ছাসেবী সংগঠনটি।বৃহস্পতিবার (০৯ এপ্রিল-২৬) সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল ইসলামের উদ্যোগে উপজেলার খেদাপাড়া ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থীদের মাঝে এ স্কুল ব্যাগ বিতরণ করে সাড়া জাগিয়েছেনবিতরণকালে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল ইসলাম বলেন, “শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে হবে। মুক্তিযুদ্ধের মূল্যবোধ মনের ভেতর ধারণ করতে হবে। শিক্ষার মাধ্যমে আলোকিত সমাজ গড়া সম্ভব। আলোকিত সমাজ গড়তে শিক্ষার বিকল্প নেই।”বিতরণকালে উপস্থিত ছিলেন, দিঘীরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান তপু, বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সামাদ, খেদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি মন্ডল, চাঁদপুর মাঝিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেহেনা পারভিন, গালদা মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ আলী, সংগঠনের সদস্য মিলন কুমার সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।বিতরণ শেষে দিঘীরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান তপু বলেন, মণিরামপুর পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল ইসলামসহ অন্যরা নীরবে নিভৃতে বিনা প্রচারে সমাজের মানুষের জন্য কাজ করে আসছে। আজকের দিনে বিভিন্ন স্বার্থ ও রাজনৈতিক নেতা হওয়ার জন্য দান অনুদান করে থাকেন অথচ ব্যতিক্রম দেখছি এই সংগঠনকে, যারা নিস্বার্থভাবে কাজ করছে। আজকের এই শিক্ষা উপকরণ বিতরণ শিক্ষার্থীদেরকে পড়াশোনায় উৎসাহী হতে কাজ করবে। ইতিপূর্বে সংগঠনটি অসহায় ও দুঃস্থদের মাঝে স্বাবলম্বী করণ প্রক্রিয়ার অংশ হিসেবে সেলাই মেশিন, খাদ্য সামগ্রী বিতরণ, প্রতি ঈদে শাড়ী লুঙ্গি বিতরণ, ছাত্র-ছাত্রীদেরকে বিভিন্ন সময়ে সহযোগিতা দিয়ে এসেছেন।স্কুল ব্যাগ পেয়ে উচ্ছসিত শিক্ষার্থীরা। তারা এই প্রতিষ্ঠানের উন্নতি কামনা করেছ।
ছবিঃ
১০/০৪/২৬

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে উপজেলা পূজা ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর সৌজন্য সাক্ষাৎ।

শৈশবের পাঠশালার সেই প্রিয় ‘স্যার’ আর নেই ৯৫ বছরে কালিপদ চক্রবর্তীর পরলোকগমন—রংপুরে শোকের ছায়া, অশ্রুসিক্ত সাবেক শিক্ষার্থীরা

কেশবপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর পাশে বিএনপি নেতৃবৃন্দ,

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আটক

কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন

বিশ্বমানের দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-: রাষ্ট্রপতি 

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু:

কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

পিএসসি চেয়ারম্যানের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ:

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত:

১০

পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

১১

কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন 

১২

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

১৩

শাহপুর বাজারে ভোক্তা অধিকার অভিযানের ঝটকা মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিদেশি পণ্য ও অপরিচ্ছন্নতার দায়ে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

১৪

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

১৫

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

১৬

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

১৭

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

১৮

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

১৯

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

২০