ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনাকে সামনে রেখে ইরানের একটি আলোচক প্রতিনিধিদল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে।বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় প্রতিনিধিদলটি ইসলামাবাদে পৌঁছায়। খবর দ্য ওয়ারের।এর আগে ধারণা করা হয়েছিল, দলটির নেতৃত্বে থাকতে পারেন মোহাম্মদ বাঘের গালিবাফ এবং আব্বাস আরাগচি।অন্যদিকে, মার্কিন প্রতিনিধিদলে থাকার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনার।
তবে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী এখনো আলোচক দলের চূড়ান্ত সদস্যদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেননি।এ ধরনের খবর প্রকাশের পরপরই ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সংশ্লিষ্ট ফার্স ও তাসনিমসহ কয়েকটি গণমাধ্যম সূত্র জানায়, ইরানি প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছেছে—এমন তথ্য সঠিক নয়। তবে তারা এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা শনিবার (১১ এপ্রিল) ইসলামাবাদে শুরু হওয়ার কথা রয়েছে।
মন্তব্য করুন