bntv24
১১ এপ্রিল ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের ৬ হাজার টাকা করে সহায়তা দেবে সরকার, আবেদন করতে পারবেন যারা

ডেস্ক রিপোর্ট: ২০২৫-২৬ শিক্ষাবর্ষে উচ্চ-মাধ্যমিক ও সমমান পর্যায়ে (একাদশ ও আলিম ১ম বর্ষ) ভর্তিকৃত আর্থিক অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন ছয় হাজার টাকা করে ভর্তি সহায়তা দেবে সরকার। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে এই সহায়তা পেতে আগামী ১২ এপ্রিল সকাল ৯টা থেকে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) স্মৃতি কর্মকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ ও আলিম ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীরা এই সহায়তার জন্য যোগ্য বিবেচিত হবেন। আগামী ৩০ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে(https://www.eservice.pmeat.gov.bd/admission) আবেদন প্রক্রিয়া সচল থাকবে।আবেদনের যোগ্যতা ও শর্তাবলি সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি সহায়তা পাওয়ার জন্য শিক্ষার্থীর পূর্বের শ্রেণিতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর অথবা জিপিএ ৫.০০ এর ক্ষেত্রে ৩.৫০ থাকতে হবে।এতে বলা হয়, অভিভাবকের বার্ষিক আয় হতে হবে তিন লাখ টাকার কম। এ ছাড়া এতিম, প্রতিবন্ধী, বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং ২০তম গ্রেডের সরকারি কর্মচারীদের সন্তানদের আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণ আপলোড করতে হবে।আবেদনের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধির ‘হতদরিদ্র’ সনদ, প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র, জন্মনিবন্ধন, পিতা-মাতার এনআইডি এবং অনলাইন ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের স্পষ্ট কপি আবশ্যিকভাবে সংযুক্ত করতে হবে।বিজ্ঞপ্তিতে বলা হয়, পুরো কার্যক্রমটি অনলাইনভিত্তিক হওয়ায় আবেদনের কোনো হার্ডকপি সরাসরি ট্রাস্টে পাঠানোর প্রয়োজন নেই। প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করার পর একটি উচ্চপর্যায়ের কমিটি তা যাচাই-বাছাই করবে। এরপর চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের অনুকূলে ছয় হাজার টাকা সরাসরি শিক্ষার্থী বা অভিভাবকের অনলাইন ব্যাংক এ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।সহায়তা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস চলাকালীন হেল্পলাইন নম্বরে (০১৭৭৮৯৫৮৩৫৬, ০১৭৭৮৯৬৪১৫৬) যোগাযোগ করা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক  বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড 

কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার

ফজলুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ, শোক এবং সুষ্ঠু তদন্তের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

বিএনপি নেতা বাবুল কে গুলি, অল্পের জন্য রক্ষা

নগরীর টুটপাড়া বড় খালপাড়ে গুলিতে নিহত ১

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদগাঁও উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মীদের পরীক্ষা সম্পন্ন 

১০

কেশবপুরে ২৩ পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ, আটক ২

১১

ইসলামাবাদ-পোকখালীর দুই বাড়ীতে ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক

১২

তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৩

তালা থানার ওসি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক কারবারি, ভ্যান চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন আটক

১৪

খুলনার বেহাল সড়ক গুলো খুব দ্রুত ই সংস্কারের প্রস্তাব , প্রাণ ফিরে পেতে যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থার

১৫

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

১৭

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

১৮

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

১৯

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

২০