১৪ এপ্রিল ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় কনস্টেবল নিয়োগ. স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ দিলেন এসপি মোহাম্মদ মাহবুবুর রহমান.

মোল্লা জাহাঙ্গীর আলম- স্টাফ রিপোর্টার// ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগকে সামনে রেখে খুলনায় অনুষ্ঠিত হয়েছে ব্রিফিং প্যারেড। নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধাভিত্তিকভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল ) বিকেল ৪টায় শিরোমনি পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার বলেন, “টিআরসি নিয়োগ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, তদবির বা পক্ষপাতিত্বের সুযোগ নেই। সম্পূর্ণ প্রক্রিয়া স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে সম্পন্ন করতে হবে।” তিনি আরও বলেন, “যোগ্য প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। প্রতিটি ধাপে কঠোরভাবে নিয়ম অনুসরণ নিশ্চিত করতে হবে।” পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে প্রকৃত যোগ্য ও মেধাবী প্রার্থীদের নির্বাচন করা। এ ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”পুলিশ সূত্রে জানা গেছে, আগামী ১৫, ১৬ ও ১৭ এপ্রিল খুলনা জেলার প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও ফোর্স।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর পাশে বিএনপি নেতৃবৃন্দ,

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আটক

কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন

বিশ্বমানের দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-: রাষ্ট্রপতি 

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু:

কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

পিএসসি চেয়ারম্যানের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ:

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত:

পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন 

১০

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

১১

শাহপুর বাজারে ভোক্তা অধিকার অভিযানের ঝটকা মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিদেশি পণ্য ও অপরিচ্ছন্নতার দায়ে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

১২

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

১৩

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

১৪

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

১৫

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

১৬

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

১৭

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

১৮

ঈদগাঁওতে ময়লা আবর্জনার দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ, ডেঙ্গু আতঙ্ক

১৯

দিঘলিয়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেফতার থানায় মামলা দায়ের, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

২০