bntv24
১৬ এপ্রিল ২০২৬, ৭:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কর্মসূচি ঘোষণা

ডেস্ক রিপোর্ট: মাদকের মরণছোবল থেকে সুরক্ষা, কিশোর গ্যাং কালচার প্রতিরোধ এবং শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করে তুলতে দেশজুড়ে নতুন কর্মসূচি শুরু করেছে সরকার। বিশেষ করে সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাড়ির বাইরে ঘোরাঘুরি কমিয়ে পড়ার টেবিলে ফেরাতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে বিশেষ ‘মোটিভেশনাল’ বা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তর থেকে অধিভুক্ত সকল কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছে এই সংক্রান্ত একটি জরুরি নির্দেশনা পাঠানো হয়।বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং এন্ড ইভালুয়েশন দপ্তর থেকে পাঠানো ‘মাদকের কুফল রোধ, কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের পড়াশোনায় অধিকতর মনোযোগী করার লক্ষ্যে মোটিভেশনাল কার্যক্রম গ্রহণ প্রসঙ্গে’ শীর্ষক ওই স্মারকে বলা হয়, ‘শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ তার আওতাধীন দপ্তর/সংস্থাসমূহের সমন্বয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নির্দেশনার আলোকে মাদকের কুফল রোধ, কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, সন্ধ্যার পর বা রাতে পড়াশোনায় যথাযথ মনোযোগী হওয়া এবং ক্লাসে উপস্থিতি, নিয়মিতভাবে পরীক্ষায় ও সহপাঠ কার্যক্রমে অংশগ্রহণের লক্ষ্যে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে সমন্বয় করে কলেজসমূহের নিজস্ব ব্যবস্থাপনায় সচেতনতামূলক প্রোগ্রাম আয়োজনের প্রয়োজনীয় মোটিভেশনাল কার্যক্রম গ্রহণ করার জন্য বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) কর্তৃক আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো।’এর আগে গত ফেব্রুয়ারির শেষের দিকে নিজ নির্বাচনি এলাকা চাঁদপুরে গিয়ে এক সভায় বক্তব্য দেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সেখানে তিনি বলেছিলেন, শিক্ষার্থীরা যদি সন্ধ্যার পর বাইরে ঘোরাঘুরি করে, তাহলে তাদের ধরে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে।তার এ বক্তব্যের পর চাঁদপুরে সন্ধ্যার পর অভিযানে নেমে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। রাজধানীতেও সন্ধ্যার পর বেশ কয়েকটি অভিযানের খবর সামনে এসেছিল। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছিল।এমন প্রেক্ষাপটে সমালোচনার মুখে পড়েছিলেন শিক্ষামন্ত্রী। পরে মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে ড. এহছানুল হক মিলন বলেছিলেন, ‘কোনো বিশেষ উদ্দেশ্যে আমি এটা বলিনি। আমরা যখন ছাত্র ছিলাম, তখন আমরা সন্ধ্যার পরে পড়ার টেবিলে বসতাম। সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি বলেছি- সন্ধ্যার পর ঘোরাঘুরি করলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। দ্যাটস ইট। এর বেশি কিছু নয়।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সম্মিলিত নাগরিক পরিষদ খুলনায় আজ সংবাদ সম্মেলন করে প্রেসক্লাবে

ভারতে পালানোর সময় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা যশোরে গ্রেপ্তার

কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি

কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার 

কেশবপুরে এমপির উন্নয়ন ও অনুদানের চেক বিতরণ

কেএমপির নতুন পুলিশ কমিশনার হিসেবে মো. সাজ্জাদুর রহমান

ঈদগাঁওতে ব্যবসায়ীর দেড় লাখ টাকা ছিনতাই : গ্রেফতার ২ 

ঈদগাঁওর ভোমরিয়াঘোনা রাজাখালী বেড়ীবাঁধ পরিদর্শনে সাংসাদ লুৎফুর রহমান কাজল 

৩ এপিবিএন, খুলনার সাইবার ক্রাইম ইউনিটের ধারাবাহিক সাফল্য

নবনির্মিত লবণচরা থানা ভবন এর শুভ উদ্বোধন

১০

খুলনায় ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৮, নতুন ৮৫ রোগী হাসপাতালে ভর্তি

১১

ভোক্তা অধিকারের অভিযান চুকনগর বাজারে ৩ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা, আতঙ্কে শতাধিক দোকান বন্ধ

১২

নতুন রাস্তা পেলো জালালাবাদের হিন্দুপাড়াবাসী 

১৩

সততার অনন্য নজির: ডিমলায় হারিয়ে যাওয়া ব্যাংকের চেক ফেরত দিলেন আনসার-ভিডিপি সদস্য ইমরান

১৪

ঈদগাঁওতে অতিরিক্ত বিদ্যুৎ বিলে গ্রাহকদের মাথায় হাত

১৫

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

১৬

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

১৭

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১৮

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

১৯

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

২০