
ডেস্ক রিপোর্ট: ব্যস্ত সূচি মধ্যেই আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এক দিন আগেই সিরিজের সূচি ও ভেন্যু চূড়ান্ত করা হয়েছে। শনিবার শান মাসুদের নেতৃত্বে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে জায়গা পেয়েছে চারজন নতুন মুখ।বাংলাদেশের বিপক্ষে এই সিরিজের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন আমাদ বাট, আবদুল্লাহ ফজল, আজান আওয়াইস ও মুহাম্মদ গাজী ঘোরি। এই সিরিজ দিয়েই পাকিস্তানের টেস্ট কোচ হিসেবে অভিষেক হবে সরফরাজ আহমেদের। তার অধিনায়কত্বেই ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারিয়ে শিরোপা ঘরে তোলে পাকিস্তান। ব্যাটিং কোচ হিসেবে থাকছেন আসাদ শফিক ও বোলিং কোচের দায়িত্বে থাকবেন উমর গুল। টেস্ট সিরিজ সামনে রেখে আগামী ২৭ এপ্রিল থেকে করাচিতে প্রস্তুতি ক্যাম্প শুরু করবে পাকিস্তান দল।
মন্তব্য করুন