bntv24
২৫ এপ্রিল ২০২৬, ৪:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডুমুরিয়ায় বোরো ধান কাটা উৎসবে হতাশা: উৎপাদন খরচের চেয়ে বাজারদর কম, লোকসানে কৃষক

এস মেহেদী হাসান,স্টাফ রিপোর্টার,খুলনা:খুলনার ডুমুরিয়া উপজেলাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বোরো ধান কাটা উৎসব শুরু হলেও কৃষকদের মুখে নেই সেই কাঙ্ক্ষিত হাসি। উৎপাদন খরচ ও বাজারমূল্যের মধ্যে চরম অসামঞ্জস্য সৃষ্টি হওয়ায় কৃষি খাত এখন বড় ধরনের সংকটের মুখে পড়েছে। মাঠের সোনালী ফসল ঘরে তুলতে গিয়ে উল্টো লোকসানের বোঝা কাঁধে নিতে হচ্ছে প্রান্তিক কৃষকদের।ডুমুরিয়ার বিভিন্ন হাটবাজার ও মাঠ পর্যবেক্ষণে দেখা যায়, বর্তমানে প্রতি মণ (৪০ কেজি) কাঁচা ধান বিক্রি হচ্ছে মাত্র ৭০০ থেকে ৮০০ টাকায়। অথচ একজন শ্রমিকের দৈনিক মজুরি দাঁড়িয়েছে ৯০০ থেকে ১০০০ টাকায়। ফলে এক মণ ধান বিক্রি করেও শ্রমিকের মজুরি জোগাড় করা সম্ভব হচ্ছে না কৃষকের জন্য।ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের কৃষক শেখ শফিকুল ইসলাম জানান, “এবার ধানের ফলন ভালো হয়েছে, কিন্তু বাজার দর খুবই কম। অন্যদিকে শ্রমিকের মজুরি অনেক বেশি হওয়ায় আমরা চরম বিপাকে পড়েছি। এখন এমন অবস্থা হয়েছে যে, এক মণ ধান বিক্রি করেও একজন শ্রমিকের একদিনের মজুরি দেওয়া সম্ভব হচ্ছে না।”কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, ডিজেল, সার, কীটনাশক ও বীজের দাম বৃদ্ধি পাওয়ায় প্রতি মণ বোরো ধান উৎপাদনে খরচ পড়ছে প্রায় ১২০০ টাকারও বেশি। অথচ বর্তমান বাজারদর সেই তুলনায় অনেক কম হওয়ায় প্রতি মণে ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে তাদের।স্থানীয় কৃষকদের অভিযোগ, সরকার প্রতি কেজি ধানের সংগ্রহ মূল্য ৩৬ টাকা (মণ প্রতি ১৪৪০ টাকা) নির্ধারণ করলেও মাঠ পর্যায়ে তার কোনো সুফল মিলছে না। সরকারি সংগ্রহ অভিযান মে মাসের আগে শুরু না হওয়ায় অনেকেই ঋণের চাপ সামলাতে বাধ্য হয়ে ফড়িয়া ও চাতাল মালিকদের কাছে কম দামে ধান বিক্রি করছেন।কৃষকরা দ্রুত সরকারি সংগ্রহ কার্যক্রম শুরু, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং সার-তেলের দাম নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন। অন্যথায় আগামী মৌসুমে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।স্থানীয় কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, বাজার ব্যবস্থাপনার দুর্বলতা ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ না হলে কৃষকের এই লোকসানের চিত্র আরও ভয়াবহ আকার ধারণ করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন

আটটি বিভাগেই কম-বেশি বৃষ্টি অব্যাহত থাকতে পারে:আবহাওয়া অধিদপ্তর

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত

কাঁচামরিচের দাম বেড়ে কেজি ৪০০ টাকা

জুলাই সনদের আলোকেই আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

পোকখালী গোমাতলীর দক্ষিণ চরপাড়ার চলাচল সড়কের মরণ দশা, জনদূর্ভােগ চরমে

রাজশাহীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নিন্দা

ডুমুরিয়ার তালতলা নদী মাত্র এক বছরেই পুনরায় ভরাট: পুনঃখননের স্থায়িত্ব ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন

১০

কেশবপুরে মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক  বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

১১

ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড 

১২

কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার

১৩

ফজলুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ, শোক এবং সুষ্ঠু তদন্তের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

১৪

বিএনপি নেতা বাবুল কে গুলি, অল্পের জন্য রক্ষা

১৫

নগরীর টুটপাড়া বড় খালপাড়ে গুলিতে নিহত ১

১৬

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

১৭

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

১৮

বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

ঈদগাঁও উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মীদের পরীক্ষা সম্পন্ন 

২০