bntv24
৪ মে ২০২৬, ৬:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে রাঙামাটিতে ১৪৪ ধারা

নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের জেরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সোমবার দুপুরে নতুন জেলা কমিটির পদবঞ্চিতরা দ্বিতীয় দিনের মত বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এ সময় তারা কার্যালয়ের সামনে প্রধান সড়ক দখলে নিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে ।একই সময় নতুন কমিটির সভাপতি অলি আহাদ ও সাধারণ সম্পাদক রনির নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পদ বঞ্চিতরা দুপুর ১২টা থেকে জেলা কার্যালয়ের অবস্থান নিয়ে তিনটা পর্যন্ত দখলে রাখে।অপরদিকে পৌরসভা চত্বরসহ শহরে বেশ কয়েকটি এলাকায় নতুন কমিটিকে স্বাগত জানাতে একত্রিত হয় একাংশের নেতাকর্মীরা। বিকেল তিনটার দিকে নতুন কমিটির সমর্থকরা সংঘবদ্ধভাবে এসে বিক্ষোভকারীদের ধাওয়া করে বিএনপি অফিস দখলে নেয়।এ ঘটনায় আশেপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে। জেলা বিএনপির কার্যালয়সহ ঝুঁকিপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে বনরুপা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনী এসে দুপক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন বলেন, ছাত্রদলের নতুন কমিটিকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিরোধ চলছে। বর্তমানে পরিস্থিতি আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।জেলা ছাত্রদলের সভাপতি কলি আহাত বলেন, ছাত্রদলের নতুন কমিটিতে কিছু পদবঞ্চিত নেতা বিক্ষোভ করছেন। এটা স্বাভাবিক বিষয়। নতুন কমিটি সকলের সাথে আলোচনা করে ছাত্রদলের কাজকে আর শক্তিশালী করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সম্মিলিত নাগরিক পরিষদ খুলনায় আজ সংবাদ সম্মেলন করে প্রেসক্লাবে

ভারতে পালানোর সময় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা যশোরে গ্রেপ্তার

কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি

কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার 

কেশবপুরে এমপির উন্নয়ন ও অনুদানের চেক বিতরণ

কেএমপির নতুন পুলিশ কমিশনার হিসেবে মো. সাজ্জাদুর রহমান

ঈদগাঁওতে ব্যবসায়ীর দেড় লাখ টাকা ছিনতাই : গ্রেফতার ২ 

ঈদগাঁওর ভোমরিয়াঘোনা রাজাখালী বেড়ীবাঁধ পরিদর্শনে সাংসাদ লুৎফুর রহমান কাজল 

৩ এপিবিএন, খুলনার সাইবার ক্রাইম ইউনিটের ধারাবাহিক সাফল্য

নবনির্মিত লবণচরা থানা ভবন এর শুভ উদ্বোধন

১০

খুলনায় ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৮, নতুন ৮৫ রোগী হাসপাতালে ভর্তি

১১

ভোক্তা অধিকারের অভিযান চুকনগর বাজারে ৩ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা, আতঙ্কে শতাধিক দোকান বন্ধ

১২

নতুন রাস্তা পেলো জালালাবাদের হিন্দুপাড়াবাসী 

১৩

সততার অনন্য নজির: ডিমলায় হারিয়ে যাওয়া ব্যাংকের চেক ফেরত দিলেন আনসার-ভিডিপি সদস্য ইমরান

১৪

ঈদগাঁওতে অতিরিক্ত বিদ্যুৎ বিলে গ্রাহকদের মাথায় হাত

১৫

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

১৬

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

১৭

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১৮

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

১৯

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

২০