bntv24
৭ মে ২০২৬, ৯:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

“সবার আগে মানবতা” — নোবেলের কণ্ঠে আসছে মানবিক বিপ্লবী সংগীত।

মঈনউদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল (নোবেল ম্যান)-এর কণ্ঠে শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে মানবিক বার্তাধর্মী নতুন বিপ্লবী গান “সবার আগে মানবতা”। সংগীতটি নির্মিত হয়েছে Action for Liberation-এর যৌথ উদ্যোগে।ইতোমধ্যেই গানটির নাম ও শুটিংয়ের বিভিন্ন দৃশ্য প্রকাশ করা হয়েছে Action for Liberation-এর অফিসিয়াল ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে, যা দর্শকদের মাঝে আগ্রহ তৈরি করেছে।গানটির কথা লিখেছেন Action for Liberation-এর ম্যানেজিং ডিরেক্টর সাগর খাঁন দিপু। তিনি জানান, গানটি নির্মাণে অনুপ্রেরণা এসেছে মানবতার রাজনীতির প্রবর্তক আল্লামা ইমাম হায়াত-এর দিকনির্দেশনা থেকে। দীর্ঘদিন ধরে সাগর খাঁন দিপু এবং তার বন্ধু Action for liberation এর ম্যানেজিং ডিরেক্টর ইয়াসিন আরাফাত মিলে নোবেলের সঙ্গে এই প্রজেক্টে কাজ করে আসছেন।
প্রায় দুই বছরের সাধনা ও পরিকল্পনার পর অবশেষে গানটি পূর্ণতা পেতে যাচ্ছে। সাগর খাঁন দিপু ও ইয়াসিন আরাফাতের নেতৃত্বে দেশের বিভিন্ন স্থানে এর শুটিং কাজ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে গানটি প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।
“সবার আগে মানবতা” গানটিতে মানুষের প্রকৃত পরিচয় ও মানবজীবনের গভীর সত্য তুলে ধরা হয়েছে। এতে দেখানো হয়েছে—মানুষের আসল পরিচয় নিছক নারী বা পুরুষ নয়, বরং সে একজন মানুষ। পাশাপাশি মানবিক মূল্যবোধ, আত্মপরিচয় এবং মানবতার প্রত্যাশাগুলোও ফুটিয়ে তোলা হয়েছে।এছাড়াও, ইতিহাস জুড়ে সত্য ও মানবতার কল্যাণে অবদান রাখা ব্যক্তিদের স্মরণ করে তাদের প্রতি সম্মান জানানো হয়েছে এই সংগীতে।
গানটি Action for liberation এর অফিসিয়াল ফেইসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড হবে বলে জানা গেছে।গানটি প্রকাশের অপেক্ষায় এখন ভক্ত-শ্রোতাদের মাঝে তৈরি হয়েছে নতুন এক আগ্রহ ও প্রত্যাশা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর টুটপাড়া বড় খালপাড়ে গুলিতে নিহত ১

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদগাঁও উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মীদের পরীক্ষা সম্পন্ন 

কেশবপুরে ২৩ পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ, আটক ২

ইসলামাবাদ-পোকখালীর দুই বাড়ীতে ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক

তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

তালা থানার ওসি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক কারবারি, ভ্যান চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন আটক

খুলনার বেহাল সড়ক গুলো খুব দ্রুত ই সংস্কারের প্রস্তাব , প্রাণ ফিরে পেতে যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থার

১০

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

১২

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

১৩

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

১৪

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

১৫

চাঁদপুরে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে ধর্ষণচেষ্টার আসামির মৃত্যু

১৬

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল

১৭

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

১৮

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

১৯

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

২০