bntv24
৯ মে ২০২৬, ৬:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ডেস্ক রিপোর্ট: ভারতের তামিলনাড়ুর রাজ্য সরকার গঠন ও মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের দায়িত্ব গ্রহণ নিয়ে কয়েকদিন ধরে চলছে নাটকীয়তা। অবশেষে এটির অবসান হচ্ছে। ভিসিকে নামে একটি দল আনুষ্ঠানিকভাবে থালাপতির দল টিভিকে-কে সমর্থন দিতে যাচ্ছে। এরফলে প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই সেখানকার মুখ্যমন্ত্রী হচ্ছেন তিনি।সংবাদমাধ্যম এনডিটিভি শনিবার (৯ মে) জানিয়েছে, ভিসিকে থালাপতিকে নিঃশর্ত সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে করে থালাপতির গত কয়েকদিনের দুঃস্বপ্নের অবসান ঘটছে।ভিসিকে এবারের নির্বাচনে দুটি আসনে জয় পেয়েছে। তাদের জয়ী দুই বিধায়ক যোগ দিতে যাচ্ছেন টিভিকের সঙ্গে।এরআগে গতকাল শুক্রবারই ভিসিকে থালাপতিকে সমর্থন জানানোর কথা বলেছিল। কিন্তু তারা সমর্থনের ব্যাপারে সেখানকার রাজ্যপালকে আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি দেয়নি। এতে তৈরি হয় সংকট।পরবর্তীতে জানা যায় ভিসিকে থালাপতিকে সমর্থন দেওয়ার বদলে উপমুখ্যমন্ত্রীর পদ চায়। কিন্তু আজকে শোনা যায় তারা মুখ্যমন্ত্রীর পদই চায়। তবে শেষ পর্যন্ত তারা নিঃশর্ত সমর্থন দিতে রাজি হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র।ভিসিকে দুটি আসন দিলে থালাপতি ও তাদের জোট দলের মোট আসনের সংখ্যা দাঁড়াবে ১১৮টি। যা সেখানে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ম্যাজিক নম্বর।তামিলনাড়ুর রাজ্যসভায় আসন রয়েছে ২৩৪টি। এবারের নির্বাচনে একক দল হিসেবে সর্বোচ্চ ১০৮টি আসন পেয়েছে থালাপতির টিভিকে। ফলে সরকার গঠনের জন্য তাদের আর ১০টি আসন প্রয়োজন হয়। সংখ্যায় ১০টি আসন কম হলেও এগুলো পেতে বেশ বেগ পোহাতে হয়েছে থালাপতিকে।তার সঙ্গে ভারতীয় কংগ্রেস ছাড়াও সিপিআই, সিপিআই (এম) ও সর্বশেষ ভিসিকে জোট গঠন করতে যাচ্ছে।সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদগাঁও উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মীদের পরীক্ষা সম্পন্ন 

কেশবপুরে ২৩ পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ, আটক ২

ইসলামাবাদ-পোকখালীর দুই বাড়ীতে ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক

তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

তালা থানার ওসি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক কারবারি, ভ্যান চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন আটক

খুলনার বেহাল সড়ক গুলো খুব দ্রুত ই সংস্কারের প্রস্তাব , প্রাণ ফিরে পেতে যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থার

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১০

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

১১

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

১২

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

১৩

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

১৪

চাঁদপুরে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে ধর্ষণচেষ্টার আসামির মৃত্যু

১৫

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল

১৬

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

১৭

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

১৮

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

১৯

টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনায় কেসিসি কাজ করছে:নজরুল ইসলাম মঞ্জু

২০