১০ মে ২০২৬, ৬:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তেরখাদায় উন্নয়ন কর্মযজ্ঞে এমপি হেলাল: কৃষি, শিক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনায় সেবার গতি বাড়ানোর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল বলেছেন, কৃষি, শিক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনা খাতে চলমান উন্নয়ন কার্যক্রম আরও বেগবান করা হবে এবং সরকারি সেবাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে।
রবিবার (১০ মে) দিনব্যাপী তেরখাদা উপজেলায় একাধিক সরকারি ও উন্নয়নমূলক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ত্রাণ-সহায়তা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন।
দিনের সূচনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ–২০২৬ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়।
পরবর্তীতে একই স্থানে উপজেলা পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের এডিপি প্রকল্পের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সেনেটারি মেশিন, বেঞ্চ, ক্রীড়া সামগ্রী, পিপি মেশিন, ডায়াবেটিক মেশিন, ওয়েট মেশিনসহ প্রয়োজনীয় শিক্ষা ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।প্রধান অতিথির বক্তব্যে এমপি হেলাল বলেন,“উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর ও জনমুখী করতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিতভাবে কাজ করতে হবে। জনগণের অধিকার ও উন্নয়ন তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়াই আমাদের রাজনৈতিক অঙ্গীকার।”তিনি আরও বলেন, কৃষি, শিক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনা খাতে চলমান কার্যক্রমকে আরও গতিশীল করা হবে এবং জনগণকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস তাহমিনা সুলতানা নীলা, সহকারী কমিশনার (ভূমি) এস এম নুরুন্নবী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল্লাহ, কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হানিফ শিকদার।এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা জুলফিকার আলী জুলু, এনামুল হক সজল, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক চৌধুরী কাওসার আলী, সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান, জেলা কৃষক দল নেতা শেখ আবু সাঈদ, বিএনপি নেতা রবিউল হোসেন, সরদার আব্দুল মান্নান, ইকরাম হোসেন জমাদ্দার, মোল্লা মাহবুবুর রহমান, সাজ্জাদ হোসেন নান্টা, শরিফ নাইমুল হক, মোল্লা হুমায়ূন কবির, মিল্টন হোসেন মুন্সী, বিল্লাল হোসেন, আবুল হোসেন বাবু, শেখ আজিজুর রহমান আজিবার, যুবদল নেতা চৌধুরী আমিনুল ইসলাম মিলু, গোলাম মোস্তফা ভুট্টো, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহাগ মুন্সী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাজু চৌধুরী, সদস্য সচিব সাবু মোল্লা, ছাত্রদল নেতা সাব্বির আহমেদ টগর, সাবেক ছাত্রদল নেতা আমিনুল ইসলাম আমিন, চৌধুরী আশাবুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর পাশে বিএনপি নেতৃবৃন্দ,

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আটক

কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন

বিশ্বমানের দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-: রাষ্ট্রপতি 

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু:

কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

পিএসসি চেয়ারম্যানের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ:

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত:

পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন 

১০

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

১১

শাহপুর বাজারে ভোক্তা অধিকার অভিযানের ঝটকা মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিদেশি পণ্য ও অপরিচ্ছন্নতার দায়ে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

১২

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

১৩

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

১৪

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

১৫

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

১৬

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

১৭

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

১৮

ঈদগাঁওতে ময়লা আবর্জনার দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ, ডেঙ্গু আতঙ্ক

১৯

দিঘলিয়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেফতার থানায় মামলা দায়ের, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

২০