১০ মে ২০২৬, ৬:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেসির আরেকটি মাইলফলক

ডেস্ক রিপোর্ট: অরল্যান্ডো সিটির কাছে গত ম্যাচে হারের ধাক্কা ভুলে জয়ে ফিরেছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে টরন্টো এফসি-কে ৪-২ গোলে হারিয়েছে ‘দ্য হেরন্স’রা।ম্যাচে মেসি নিজে একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুটি গোল। এমএলএস ইতিহাসের দ্রুততম খেলোয়াড় হিসেবে ১০০ গোলে সরাসরি অবদান রাখার অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন এই আর্জেন্টাইন মহাতারকা।এমএলএসে নিজের ১০০তম গোল অবদানে (৫৯ গোল ও ৪১ অ্যাসিস্ট) পৌঁছতে মেসির লেগেছে মাত্র ৬৪ ম্যাচ। তিনি টরন্টোর সাবেক তারকা সেবাস্টিয়ান জিওভিনকোর ৯৫ ম্যাচের রেকর্ডটি চুরমার করে দিয়েছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ইন্টার মায়ামির হয়ে এখন মেসির গোল সংখ্যা ৮৭ আর অ্যাসিস্ট ৫৭টি।
টরন্টোর বিএমও ফিল্ডে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল মায়ামির হাতে। ম্যাচের প্রথমার্ধে রদ্রিগো ডি পলের দুর্দান্ত এক ভলিতে লিড নেয় সফরকারীরা। ডি পলের নেওয়া ফ্রি-কিক প্রথমে দেওয়ালে লেগে ফিরে আসলেও ফিরতি শটে বল জালে জড়ান এই আর্জেন্টাইন মিডফিল্ডার।দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লুইস সুয়ারেজ। মেসির নিখুঁত পাস থেকে বল পেয়ে ঠান্ডা মাথায় গোলরক্ষককে পরাস্ত করেন উরুগুয়ের এই স্ট্রাইকার। এরপর ৭২ মিনিটে মেসির ক্রসে পা ছুঁইয়ে স্কোরলাইন ৩-০ করেন সার্জিও রেগুইলন।সহকারী থেকে গোলদাতার ভূমিকায় ফিরতে খুব বেশি সময় নেননি এলএম১০। ৭৪ মিনিটে ডি পলের সাথে বল দেওয়া-নেওয়া করে বক্সের ভেতর থেকে চমৎকার এক কোনাকুনি শটে স্কোরলাইন ৪-০ করেন মেসি। যদিও শেষ দিকে মায়ামির রক্ষণভাগের ভুলে এমিলিও আরিস্তিজাবাল টরন্টোর হয়ে দুটি গোল শোধ করেন, তবে তা জয়ের পথে বাধা হতে পারেনি।এই জয়ের পর ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে এমএলএস ইস্টার্ন কনফারেন্সের টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে উপজেলা পূজা ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর সৌজন্য সাক্ষাৎ।

শৈশবের পাঠশালার সেই প্রিয় ‘স্যার’ আর নেই ৯৫ বছরে কালিপদ চক্রবর্তীর পরলোকগমন—রংপুরে শোকের ছায়া, অশ্রুসিক্ত সাবেক শিক্ষার্থীরা

কেশবপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর পাশে বিএনপি নেতৃবৃন্দ,

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আটক

কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন

বিশ্বমানের দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-: রাষ্ট্রপতি 

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু:

কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

পিএসসি চেয়ারম্যানের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ:

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত:

১০

পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

১১

কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন 

১২

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

১৩

শাহপুর বাজারে ভোক্তা অধিকার অভিযানের ঝটকা মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিদেশি পণ্য ও অপরিচ্ছন্নতার দায়ে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

১৪

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

১৫

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

১৬

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

১৭

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

১৮

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

১৯

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

২০