bntv24
১৪ মে ২০২৬, ১:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করছে সরকার

নিজস্ব প্রতিবেদক: খুলনা বিভাগীয় জেলা তথ্য অফিসের আয়োজনে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের আওতায় প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফ বিষয়ে প্রেসব্রিফিং গতকাল বুধবার খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রেসব্রিফিং করেন খুলনা বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেন।
প্রেসব্রিফিং এ জানানো হয়, ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রবর্তিত একটি স্মার্ট কার্ড। প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১০ মার্চ রাজধানীর কড়াইল বস্তি সংলগ্ন টিএন্ডটি মাঠে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেন। প্রথম পর্যায়ে দেশের ১৪টি উপজেলার ১৪টি ইউনিয়নের ৩৭ হাজার ৫৬৭টি হতদরিদ্র পরিবার প্রতিমাসে দুই হাজার পাঁচশ’ টাকা হারে এ সুবিধা পাচ্ছে। গত ১০ মার্চ খুলনা সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের প্রথম পর্যায়ে পাঁচ হাজার দুই শত ৭৫ জন উপকারভোগীদের মাঝে চার হাজার একশ’ ৫৮ জনকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে সারাদেশে প্রাথমিকভাবে ৫০ লাখ দরিদ্র পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে।খাল খনন ও পুনঃখনন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রবর্তীত স্বেচ্ছাশ্রমে খান খনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সরকার আগামী পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার কিঃমিঃ নদী, খাল খনন, পুনঃখনন ও পুনঃ উদ্ধারের পরিকল্পনা গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া খাল খননের মাধ্যমে দেশব্যাপী প্রাথমিকভাবে ৫৪টি জেলায় এ কর্মসূচির উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় যশোরের শার্শা উপজেলার উলাশী খাল এবং খুলনা জেলার ডুমুরিয়া, বটিয়াঘাটা, দাকোপ, দিঘলিয়া, তেরখাদা, রূপসা, পাইকগাছা ও কয়রা উপজেলায় খাল খনন কাজ চলমান রয়েছে।বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের জন্য আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। এ উদ্যোগের মাধ্যমে সরাসরি ও পরোক্ষভাবে ৩.৫ লক্ষাধিক সবুজ কর্মসংস্থান তৈরি হবে, যেখানে নারী, যুবক-যুবতি ও গ্রামীণ জনগণ সমানভাবে অংশ নেবে। একই সাথে ১০ হাজার নতুন উদ্যোক্তা গড়ে তোলা হবে যা আড়াই লক্ষাধিক কর্মসংস্থান তৈরি করবে। সরকার নারীদের চলাচলের স্বক্রীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার উদ্যোগ গ্রহণ করেছে।সরকার কৃষক কার্ডের মাধ্যমে ভূমিহীন ও প্রান্তিক কৃষকরা ভর্তুকি, সহজ লোন, বীজ ও সারসহ ১০ ধরণের বিশেষ সুবিধা পাবেন। প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল টাঙ্গাইলের শহিদ মারুফ স্টেডিয়ামে প্রথম পর্যায়ে কৃষক কার্ডের সুবিধার উদ্বোধন করেন। এ কার্ডের মাধ্যমে বার্ষিক দুই হাজার পাঁচশ’ টাকা নগদ সুবিধা পাবেন। প্রথম পর্যায়ে পরীক্ষামূলকভাবে ১০টি জেলার ১১টি উপজেলার ২২ হাজার ৬৫ জন ভূমিহীন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে কার্ড প্রদান করা হয়েছে। আগামীতে দেশের একশ’ ৬৫ লাখ কৃষক এই কার্ডের আওতায় আসবে।এ কর্মসূচির আওতায় গণযোগাযোগ অধিদপ্তর গত ১৮০ দিনে এক হাজার ২১টি উঠান বৈঠক বা কমিউনিটি সভা, ২০২টি নারী সমাবেশ, ১১ হাজার ৬০টি চলচ্চিত্র প্রদর্শনী, তিন হাজার ২৪৮ ইউনিট সড়ক প্রচার, ১৪টি কৃষক সমাবেশ, ২২টি ফ্যামিলি সমাবেশ, ৩৪০টি প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকারমূলক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানের লাইভ প্রচার ও দুই হাজার ৩৬১টি অনলাইন প্রচার বাস্তবায়ন করেছে। এরই অংশ হিসেবে খুলনা বিভাগীয় জেলা তথ্য অফিস গত ১৭ ফেব্র“য়ারি থেকে অদ্যাবধি ১৫২টি চলচ্চিত্র প্রদর্শনী, ৬৫টি সড়ক প্রচার, ১০টি উঠান বৈঠক, ২টি নারী সমাবেশ, একটি ফ্যামিলি সমাবেশ ও প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকারমূলক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানের লাইভ প্রচার ৪টি বাস্তবায়ন করেছে। এ কর্মসূচি ভবিষ্যতেও চলমান থাকবে।প্রেসব্রিফিংয়ে খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার ও সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম বক্তৃতা করেন। প্রেসব্রিফিংয়ে খুলনার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন। প্রেসব্রিফিং এ সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন বিভাগীয় জেলা তথ্য অফিসের উপপরিচালক মোঃ ইব্রাহিম-আল-মামুন।
উল্লেখ্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরাধীন ৬৪টি জেলা ও চারটি উপজেলা তথ্য অফিসসমূহে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের আওতায় একযোগে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সম্মিলিত নাগরিক পরিষদ খুলনায় আজ সংবাদ সম্মেলন করে প্রেসক্লাবে

ভারতে পালানোর সময় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা যশোরে গ্রেপ্তার

কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি

কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার 

কেশবপুরে এমপির উন্নয়ন ও অনুদানের চেক বিতরণ

কেএমপির নতুন পুলিশ কমিশনার হিসেবে মো. সাজ্জাদুর রহমান

ঈদগাঁওতে ব্যবসায়ীর দেড় লাখ টাকা ছিনতাই : গ্রেফতার ২ 

ঈদগাঁওর ভোমরিয়াঘোনা রাজাখালী বেড়ীবাঁধ পরিদর্শনে সাংসাদ লুৎফুর রহমান কাজল 

৩ এপিবিএন, খুলনার সাইবার ক্রাইম ইউনিটের ধারাবাহিক সাফল্য

নবনির্মিত লবণচরা থানা ভবন এর শুভ উদ্বোধন

১০

খুলনায় ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৮, নতুন ৮৫ রোগী হাসপাতালে ভর্তি

১১

ভোক্তা অধিকারের অভিযান চুকনগর বাজারে ৩ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা, আতঙ্কে শতাধিক দোকান বন্ধ

১২

নতুন রাস্তা পেলো জালালাবাদের হিন্দুপাড়াবাসী 

১৩

সততার অনন্য নজির: ডিমলায় হারিয়ে যাওয়া ব্যাংকের চেক ফেরত দিলেন আনসার-ভিডিপি সদস্য ইমরান

১৪

ঈদগাঁওতে অতিরিক্ত বিদ্যুৎ বিলে গ্রাহকদের মাথায় হাত

১৫

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

১৬

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

১৭

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১৮

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

১৯

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

২০