১৬ মে ২০২৬, ৮:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাইকগাছার চারবান্দায় ডিবি পুলিশের অভিযান: গাঁ/জা/স/হ মাদক ব্যবসায়ী বিল্লাল গ্রেফ/তার

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের চারবান্দা বাজারে অভিযান চালিয়ে বিল্লাল গাজী (পিতা: মৃত বাবর আলী গাজী) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শনিবার সকাল আনুমানিক ১১টার দিকে এ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত বিল্লাল গাজী দীর্ঘদিন ধরে চারবান্দা বাজার ও আশেপাশের এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। এলাকায় সে একজন পেশাদার গাঁজা ব্যবসায়ী হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সে এই অবৈধ কারবার চালিয়ে আসছিল। নেপথ্যে স্থানীয় প্রভাবশালীরা, অধরা ‘গাঁজা সম্রাট’
বিল্লাল গাজী গ্রেফতার হলেও এলাকায় এখনো তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এই মাদক সিন্ডিকেটের মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, চারবান্দা বাজারে বসবাসকারী কিছু ব্যক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে বিল্লাল এতদিন নির্বিঘ্নে এই ব্যবসা চালিয়েছে। নেপথ্যে থাকা এই গডফাদারদের আশ্রয়-প্রশ্রয়ের কারণেই মূলত বাজারটি মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে।
এলাকাবাসীর দাবি: কঠিন শাস্তির আওতায় আনা হোক সবাইকে বিল্লাল গাজীর গ্রেফতারের খবরে স্বস্তি প্রকাশ করলেও ক্ষোভ কমেনি এলাকাবাসীর। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, শুধু চুনোপুঁটি বিল্লালকে ধরলেই চারবান্দা বাজার মাদক (মুক্ত) হবে না। এর পেছনে থাকা মূল হোতা এবং বাজারে অবস্থানকারী সমস্ত সহযোগীদেরও অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।এলাকাবাসী প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন, মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত সকলকে চিহ্নিত করে গ্রেফতার করা হোক এবং তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তির ব্যবস্থা করে এলাকাকে মাদকমুক্ত করা হোক।ডিবি পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং এ ঘটনার সাথে জড়িত অন্যান্যদেরও গ্রেফাতারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর পাশে বিএনপি নেতৃবৃন্দ,

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আটক

কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন

বিশ্বমানের দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-: রাষ্ট্রপতি 

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু:

কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

পিএসসি চেয়ারম্যানের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ:

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত:

পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন 

১০

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

১১

শাহপুর বাজারে ভোক্তা অধিকার অভিযানের ঝটকা মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিদেশি পণ্য ও অপরিচ্ছন্নতার দায়ে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

১২

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

১৩

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

১৪

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

১৫

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

১৬

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

১৭

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

১৮

ঈদগাঁওতে ময়লা আবর্জনার দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ, ডেঙ্গু আতঙ্ক

১৯

দিঘলিয়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেফতার থানায় মামলা দায়ের, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

২০