১৬ মে ২০২৬, ৮:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার এক সময়কার বিশিষ্ট ক্রীড়া সংগঠক, আইনজীবী, চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের দুই টার্ম (১০ বছর ২০১৪-২০২৪) এপিপি হিসাবে দায়িত্ব পালনকারী এবং যশোর সরকারি সিটি কলেজের সাবেক জি. এস. এ্যাড. কেসমত আলী মোড়ল (৬৮) বুধবার (১৩ মে-২৬) সকাল১১.৩০ মিনিটে তাঁর নিজ বাসভবন উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে স্ট্রোক জনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তুখোড় ছাত্রনেতা কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক বিশিষ্ট ক্রীড়া সংগঠক এ্যাডভোকেট কেসমত আলী মোড়ল-এর মৃত্যুর খবর শুনে ফুটবল খেলোয়াড়সহ সর্বস্তরের মানুষ তাকে শেষ বারের মত দেখার জন্য বাড়িতে উপস্থিত হন। মৃতু্কালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। মাগরিব নামাজবাদ কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
বুধবার (১৩ মে-২৬) জেলা আইনজীবী সমিতির সভাপতি এ‍্যাডভোকেট সাবেরুল হক সাবু-এর সভাপতিত্বে এবং জনাব নুর আলম পান্নু-এর পরিচালনায় প্রয়াত কেছমত আলীর স্মরণ সভা অনুষ্টিত হয়। স্মরণ সভায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, এ্যাডভোকেট আবুবকর সিদ্দিকী, এ্যাডভোকেট মিলন মিত্র প্রমূখ।
বক্তারা বলেন, প্রয়াত আইনজীবী ও আওয়ামী লীগের প্রবীণ নেতা এডভোকেট কেসমত আলী ভাইয়ের স্মরণসভা ছিল অত্যন্ত আবেগঘন ও শোকাবহ। যশোর জেলা আইনজীবী সমিতির অঙ্গনে আজ যেন এক শূন্যতার অনুভূতি বিরাজ করছে। দীর্ঘদিনের সহযোদ্ধা, অভিভাবকতুল্য একজন মানুষকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর কর্ম, আদর্শ, সততা ও মানুষের প্রতি ভালোবাসা আজীবন আমাদের মাঝে বেঁচে থাকবে। তিনি ছিলেন আইন অঙ্গনের একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, রাজনৈতিক ও ক্রীড়া অঙ্গনের একজন নিবেদিত প্রাণ। আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন।এদিকে, ক্রীড়া বাক্তিত্ব কেসমত আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, উপজেলার বিএনপির সহ-সভাপতি কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জয় সাহা, সাবেক কাউন্সিলর আব্দুল হালিম, উপজেলা রেফারি সমিতির সভাপতি বজলুল করিম, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান, ফুটবল রেফারি শফিকুল ইসলাম ও শওকত হোসেন প্রমুখ।অন্যদিকে, গভীর শোক প্রকাশ করেছেন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ের উপপরিচালক (প্রশাসন) মোঃ রেজাউল করিম, সাপ্তাহিক পল্লীকথা পত্রিকার তথ্যপ্রযুক্তি ও ব্যবস্থাপনা সম্পাদক দেবব্রত ঘোষ, পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক বাবুর আলী গোলদার, ফুলতলা উপজেলার জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক, লেখক, প্রাবন্ধিক তাপস মজুমদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে উপজেলা পূজা ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর সৌজন্য সাক্ষাৎ।

শৈশবের পাঠশালার সেই প্রিয় ‘স্যার’ আর নেই ৯৫ বছরে কালিপদ চক্রবর্তীর পরলোকগমন—রংপুরে শোকের ছায়া, অশ্রুসিক্ত সাবেক শিক্ষার্থীরা

কেশবপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর পাশে বিএনপি নেতৃবৃন্দ,

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আটক

কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন

বিশ্বমানের দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-: রাষ্ট্রপতি 

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু:

কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

পিএসসি চেয়ারম্যানের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ:

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত:

১০

পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

১১

কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন 

১২

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

১৩

শাহপুর বাজারে ভোক্তা অধিকার অভিযানের ঝটকা মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিদেশি পণ্য ও অপরিচ্ছন্নতার দায়ে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

১৪

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

১৫

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

১৬

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

১৭

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

১৮

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

১৯

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

২০