১৭ মে ২০২৬, ৯:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বটিয়াঘাটায় এলজিইডি’র ১৭ লাখ টাকার সংস্কার কাজে অনিয়মের অভিযোগ: কাজের মান অত্যন্ত দুর্বল ও দায়সারা

নিজস্ব প্রতিবেদক :খুলনার বটিয়াঘাটা উপজেলার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের দাবি, এলজিইডি অফিসের তত্ত্বাবধানে প্রায় ১৭ লাখ ৬৫ হাজার টাকার সংসার কাজ হলেও বাস্তবে কাজের মান অত্যন্ত দুর্বল ও দায়সারা। কাজটি করছে ঠিকাদার প্রতিষ্ঠান এস কে ব্রাদার এর প্রোপাইটার আব্দুল আহাদ। তবে কাজটির সাইডে তিনি না আসলেও দেখাশোনা করছেন ফাকু নামে এক ব্যক্তি। সরেজমিনে গিয়ে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের অভিযোগ সূত্রে জানা যায়, সুরখালি ইউনিয়নের ৩টি স্কুল বুনারাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় (সাইক্লোন), দক্ষিণ কল্যানশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর কল্যাণশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরাতন ভবনের ভাঙাচোরা ও ফাটল অংশ সামান্য ঘষামাজা করে বালু সিমেন্ট দিয়ে ডেকে রং করা হচ্ছে। বাইরে থেকে ভবনগুলো নতুন মনে হলেও ভেতরের অবস্থা নাজুক বলে অভিযোগ স্থানীয়দের। বিশেষ করে শিক্ষার্থীদের ব্যবহৃত বাথরুমের ছাদে বড় ধরনের ফাটল দেখা গেছে। ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যেই কোমলমতি শিক্ষার্থীরা এসব বাথরুম ব্যবহার করছে। অভিযোগ রয়েছে, ফাটল মেরামত না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান দেয়াল গুলো সামান্য ঘুষামাজা করে শুধুমাত্র বালু সিমেন্টের প্রলেপ দিয়ে কাজ শেষ করছে। স্থানীয় সচেতন মহল বলছে, এ যেন কাজের নামে শুভঙ্করের ফাঁকি। কোটি টাকার উন্নয়ন প্রকল্পের মতো দেখালেও বাস্তবে কাজের মান খুবই নিম্নমানের। এভাবে চলতে থাকলে অল্প সময়ের মধ্যেই ভবনগুলো আবার ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও কাজের মান যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ঠিকাদার প্রতিষ্ঠানের নাম প্রকাশে অনিচ্ছুক মিস্ত্রি বলেন, ভাই আমরা তো টাকার বিনিময়ে কাজ করতে এসেছি এখানে। ঠিকাদারের কাজে যে এত অনিয়ম বা সরকারি প্রতিষ্ঠান যে বরাদ্দ দিয়েছে তার অর্ধেক টাকার কাজও এই কাজে ব্যবহার করা হচ্ছে না। ইট বালু সিমেন্ট বা সামগ্রী মালামাল যা কাজে ব্যবহার করা হচ্ছে তার সন্তোষজনক নয়। আমাদের মনে হয় এ কাজ না করাই ভালো। খামাখা সরকারের অনেকগুলো টাকা নষ্ট হচ্ছে অথচ প্রতিষ্ঠান সংস্কারের তেমন কোন উন্নয়ন হচ্ছে না। কাজের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন সহকারী শিক্ষকরা বলেন, আমাদের বলার কিছু নেই। যে টাকার বরাদ্দ করে দেয়া হয়েছে তার অর্ধেক টাকার সংস্কারের কাজ হলেও মনে হয় স্কুলটা নতুন করে করা সম্ভব হতো। দেশের পরিবেশ পরিস্থিতির কারণে এখন আর সত্য কথা বলার সুযোগ নেই বলে দাবি করেন তারা। তারা কাজটি পুনরায় তদন্ত করে সংস্কারের জোর দাবি জানান কর্তৃপক্ষ নিকট। এ বিষয় ঠিকাদার প্রতিষ্ঠানগুলো কাজের বিষয়ে কথা বলতে রাজি নয়। স্থানীয় ইউপি সদস্য সুজিত কুমার বলেন, ভাই বলার আর ভাষা নেই। কিছু বললেই সমস্যা। তাই কিছু বলতে চাচ্ছি না। আপনারা সরেজমিন এসেছেন, দেখেন কাজটি কত নিম্নমানের। উপজেলা প্রকৌশলী গৌতম কুমার মন্ডল বলেন, ভবনের প্রয়োজন এর তুলনায় বরাদ্দ কম থাকায় এবং বরাদ্দের মধ্যেই প্রাককলন সম্পন্ন করার নির্দেশ থাকায়, এই পুরাতন জোড়া চিহ্ন ভবন গুলোর সম্পূর্ণ প্রয়োজনীয়তার ভিত্তিতে প্রাক্কলন সম্ভব হয়নি। তবে প্রাক্কলনে যতটুকু কাজ আছে তার থেকে কোন কাজ কম করার কোন সুযোগ নাই। কাজটি চলমান আছে। কাজে কোন ত্রুটি পরিলক্ষিত হলে তা অবশ্যই সংশোধনপূর্বক হস্তান্তর করা হবে। অন্যথায় এই কাজের কোন বিল প্রদান করা হবে না।উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান বলেন, উল্লিখিত কাজসমুহ চলমান। এখনো কোন বিল দেয়া হয় নাই। ডিটেইলস এস্টিমেট অনুযায়ী কাজ বুঝে নিয়ে বিল দেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা জেলা বটিয়াঘাটা একদিনের ব্যবধানে আবারো যুবদল নেতা বাদল হাওলাদারের বুকে গুলি,গুরুতর জখম, খুলনা মেডিকেলে ভর্তি:

১

খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা দুর্নীতিবাজ মাহাবুবুর রহমান বিরুদ্ধে দুদকের মামলা:

২

ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

৩

ধামইরহাটে দলীয় করনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

৪

ডুমুরিয়ায় মানকচু বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক

৫

প্রধানমন্ত্রীর আগমনের পূর্ব প্রস্তুতিতে খুলনা জেলায় অবস্থিত স্টেডিয়াম সমূহ পরিদর্শন করেন : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এমপি

৬

দুদকের মামলা, বাদ পড়লেন অর্থ ছাড়ের নেপথ্যে ভূমিকা রাখা কেডিএ’র দুই চেয়ারম্যান, সচিব ও সদস্যরা

৭

ডুমুরিয়ায় পরকীয়ার জেরে রক্তক্ষয়ী হামলার অভিযোগ! দায়ের কোপে পরিমল গুরুতর, রবীনসহ আহত ৪ • খুলনা মেডিকেলে একজন, এলাকায় উত্তেজনা

৮

ঈদগাঁওতে ব্যাংক থেকে টাকা উধাও, থানায় জিডি 

৯

শুভ জন্মদিন ব্যারিস্টার জায়মা রহমান।

১০

কেশবপুরে যাত্রীবেশে বৃদ্ধকে কুপিয়ে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে গেল দুর্বৃত্ত

১১

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে কেশবপুরে প্রস্তুতি সভা।

১২

কেশবপুরে ৮ দলীয় হাডুডু (কাবাডি) টুর্নামেন্ট অনুষ্ঠিত।

১৩

তৃণমূল জাগপা’র প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক নিজামদ্দিন আমিতের নিন্দা ও প্রতিবাদঃ

১৪

দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি সহ গুরুত্বপূর্ণ পদে ডাক্তার না-থাকায় চিকিৎসা নিতে আসা রোগীদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

১৫

জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি।

১৬

ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় সন্দেহ ভাজন গ্রেফতার -১ 

১৭

থুকড়া বাজার বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা সভাপতি নুরুজ্জামান কিসলু, সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মামুন পারভেজ।

১৮

থুকড়া বাজার বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা সভাপতি নুরুজ্জামান কিসলু, সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মামুন পারভেজ

১৯

পাইকগাছা জনতা ব্যাংকে গ্রাহক হয়রানির অভিযোগ।

২০