২২ মে ২০২৬, ৪:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানে সেনা অভিযানে কমান্ডারসহ ২৩ জঙ্গি নিহত

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার দক্ষিন ওয়াজিরিস্তান ও বান্নু জেলায় অভিযান চালিয়েছে সামরিক বাহিনী। এতে নিহত হয়েছেন নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালিবান পাকিস্তান (টিটিপি) এর এক কমান্ডারসহ ২৩ জন জঙ্গি।নিহত ওই কমান্ডারের নাম জান মীর ওরফে তুর সাকিব। সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বেসামরিকদের লক্ষ্য করে পরিচালিত বেশ কয়েকটি হামলায় সংশ্লিষ্টতার জন্য পাকিস্তানের পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ওয়ান্টেড তালিকায় ছিলেন জান মীর। তার মাথার দামও ঘোষণা করেছিল পাকিস্তানের সরকার।পাকিস্তানের সামরিক বাহিনী টিটিপিকে ‘ফিৎনা আল খারিজি’ নামে উল্লেখ করে থাকে। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর আন্তঃবিভাগ সংযোগ দপ্তর (আইএসপিআর) েএ অভিযান সম্পর্কে বলা হয়েছে, “গত ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার দাত্তা খেল, স্পিনওয়াম উপজেলা এবং বান্নু জেলার বিভিন্ন খারিজি ঘাঁটিতে পরিচালিত সেনা অভিযানে ফিৎনা আল খারিজি কমান্ডার জান মীর ওরফে তুর সাকিবসহ ২৩ জন সন্ত্রাসী নিহত হয়েছে।”“জান মীর ওরফে তুর সাকিব ছিল ফিৎনা আল খারিজিদের একজন রিং লিডার এবং পাকিস্তানের অন্যতম মোস্ট ওয়ান্টেড অপরাধী। দক্ষিণ ওয়াজিরিস্তানে নিরাপত্তা বাহিনী এবং সাধারণ বেসামরিকদের লক্ষ্য করে ফিৎনা আল খারিজির বেশ কয়েকটি অভিযানে নেতৃত্ব দিয়েছে সে। তার মাথার দামও ঘোষণা করেছিল পাকিস্তানের সরকার। জান মীরের নিহতদ হওয়া দক্ষিণ ওয়াজিরিস্তানের ফিৎনা আল খারিজিপন্থিদের জন্য একটি বড় আঘাত।”অভিযানে টিটিপির বিভিন্ন গোপন ঘাঁটি থেকে উল্লেখযোগ্য পরিমাণে অস্ত্র, গোলাবারুদ, বোমা তৈরির সরঞ্জাম, এবং বেশ কয়েকটি প্রস্তুত অবস্থায় থাকা শক্তিশালী বোমা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করেছে সেনাবাহিনী।এছাড়া দাত্তা খেল, স্পিনওয়াম এবং বান্নু জেলার ঘাাঁটি অঞ্চলগুলোতে জটিল ভূগর্ভস্থ সুড়ঙ্গ এবং বাঙ্কার তৈরি করেছিল টিটিপি। সেগুলো খুঁজে খুঁজে বের করে ধ্বংস করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে আইএসপিআরের বিবৃতিতেসূত্র : জিও টিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

অটোরিকশাচালক আজমের সততার অনন্য দৃষ্টান্ত 

কেশবপুরে ১২২ জন ডেঙ্গুতে আক্রান্ত নেই মশা নিধণের কার্যক্রম

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচী ঈদগাঁও উপজেলায় পালিত

সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক

সাগরদাঁড়িতে আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে মশা নিধন

খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাক্রেডিটেশনের অগ্রগতি বিষয়ে ডিসিপ্লিন প্রধানদের সঙ্গে উপাচার্যের বৈঠক:

কেশবপুরে গলায় ফাঁস দিয়ে এক মহিলার আত্মহত্যা

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী বাংলাদেশ পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি

খেলতে গিয়ে ডোবায় পড়ে প্রাণ গেল ২ বছরের জবার সবার অজান্তে পানিতে তলিয়ে গেল নিষ্পাপ শিশু—কৃষ্ণনগরে শোকের মাতম

১০

জমে উঠেছে ডুমুরিয়ার রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির অভিভাভক পদের নির্বাচন

১১

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় লাইব্রেরি ওরিয়েন্টেশন ট্রেনিং অনুষ্ঠিত:

১২

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমণ্ডি লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রম:

১৩

ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে একলক্ষ আট হাজার টাকা জরিমানা আদায় 

১৪

বটিয়াঘাটা উপজেলার সিলিন্দামারী মোড়ে গোবিন্দের মৃত্যু নিয়ে প্রশ্ন, স্ট্রোক নাকি হত্যা?

১৫

বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযান, অবৈধ পাটা ও জাল বিনষ্ট:

১৬

খুলনা বিশ্ববিদ্যালয় ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ক্লাবের আয়োজনে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে চারাগাছ বিতরণ করছে শিক্ষার্থীরা উদ্বোধন করেন : খুলনা বিশ্ববিদ্যালয় উপাচার্য 

১৭

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে দেশের মেধাবী সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী

১৮

ভূমি অফিসে কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিতে চালু হচ্ছে ‘জিও ফেন্সিং’ প্রযুক্তি:

১৯

কয়রায় ডিআইডিআরএম কল প্রোগ্রামের সমন্বয় সভা অনুষ্ঠিত

২০