২৫ মে ২০২৬, ৮:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাড্ডায় চিপস তৈরির কারখানায় আগুন, দুজনের দগ্ধ মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: রাজধানীর বাড্ডায় একটি চিপস তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই কর্মচারী নিহত হয়েছেন। তারা হলেন মোস্তফা (২১) ও মাহমুদুল হাসান (২৩)।সোমবার (২৫ মে) ভোর সোয়া ৪টার দিকে পূর্ব বাড্ডা কবরস্থান রোড এলাকার মারিয়া আব্দুল্লাহ ফুড নামের চিপস তৈরির কারখানা থেকে তাদের দগ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) মো. আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে কারখানার ভেতর থেকে দুই কর্মচারীর দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়।কারখানার কর্মচারীদের সূত্রে জানা গেছে, টিনশেডের দুইতলা কারখানাটিতে প্রায় ১০ জন কর্মচারী কাজ করতেন এবং সেখানেই অবস্থান করছিলেন। রোববার রাত ১০টার দিকে খাওয়া-দাওয়া শেষে সবাই কারখানার দ্বিতীয় তলায় ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে হঠাৎ গরম বাতাস ও ধোঁয়ায় তাদের ঘুম ভেঙে যায়। নিচতলা থেকে চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে কর্মচারীরা দ্রুত বাইরে বেরিয়ে আসেন। তবে মোস্তফা ও মাহমুদুল বের হতে পারেননি। আগুন নিয়ন্ত্রণে আসার পর দ্বিতীয়তলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।নিহত মাহমুদুল হাসান ও মোস্তফার গ্রামের বাড়ি রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায়। মাহমুদুলের বাবা ইসলাম উদ্দিন এবং মোস্তফার বাবা মজনু মিয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অলিম্পিয়াডে ব্রোঞ্জ জয়, খুলনার গর্ব সানজা তাবাসসুম!

১

পোকখালীর গোমাতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন, সভাপতি এড.শিমুল মনোনীত

২

ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উদ্যােগে শিশুকিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ ও পুরুস্কার বিতরন

৩

ফরিদগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার।

৪

দৈনিক দেশ রূপান্তরের সুনামগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সেলিম আহমদ

৫

দৈনিক দেশ রূপান্তরের সুনামগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সেলিম আহমদ

৬

ঈদগাঁও উপজেলা জামায়াতের নতুন আমীর মাওলানা ছলিম উল্লাহ জিহাদী

৭

পাইকগাছায় বিএনপির প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিতমোঃ শফিয়ার রহমান পাইকগাছা

৮

খুলনায় পরিত্যক্ত রান্নাঘর থেকে বিদেশি পিস্তল উদ্ভার

৯

এনসিপি নেতা মোতালেবকে গুলির ঘটনায় কথিত প্রধান শুটার সম্রাট গ্রেপ্তার

১০

গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রবিরোধী সহিংসতা চালানোর অধিকার কারো নেই

১১

খুলনা নগরভবনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলসহ যুবক আটক

১২

কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেপ্তার দেখালেন আদালত

১৩

পাকিস্তানের চেয়েও দেশের বেশি ক্ষতি করেছে আ.লীগ: তথ্যমন্ত্রী

১৪

গাজীপুরে এসআরবির অভিযানে গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী, শীর্ষ সন্ত্রাসী আজম গ্রেপ্তার

১৫

খুলনার দৌলতপুরে এসআরবির সঙ্গে গুলি বিনিময়, পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

১৬

যশোর ঝিকরগাছায় ওয়ান শুটার গান সহ যুবক গ্রেপ্তার।

১৭

ধামইরহাটে হিন্দু সম্প্রদায় নানা আয়োজনে সূর্য পুজা অনুষ্ঠিত হয়

১৮

ডুমুরিয়ায় পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যাচেষ্টা

১৯

ডুমুরিয়ায় গোবরেই সোনার খনি!

২০