bntv24
২৭ মে ২০২৬, ৪:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় ঈদগাহে ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা

ডেস্ক :
টানা কয়েকদিনের বৃষ্টিতে ভিজে গেছে জাতীয় ঈদগাহ মাঠ। আগামীকাল বৃহস্পতিবার (২৭ মে) সেখানে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। তাই বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখেই ঈদের প্রধান জামাতের জন্য পুরোপুরি প্রস্তুত করা হয়েছে জাতীয় ঈদগাহ।স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে প্রথম নামাজ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নামাজ পড়বেন। নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। এখানে ৩৫ হাজার মুসল্লি নামাজ পড়তে পারবেন।প্রধান এই জামাতকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা বলয় গড়ে তুলেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মাঠের চারপাশ ও প্রবেশদ্বারগুলোতে চার থেকে ছয় স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেন, ‘সমন্বিত ও প্রযুক্তিগত নির্ভর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। পাঁচটি গেট রয়েছে জাতীয় ঈদগাহে। চার থেকে ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।ঢাকা মহানগরীর সব ঈদের জামাত নিরাপত্তা ব্যবস্থার আওতায় থাকবে জানিয়ে তিনি বলেন, ‘ফাঁকা বাসা বাড়ি ও বাণিজ্যিক এলাকায় মোবাইল পেট্রোলিংসহ তিন ধরনের পেট্রোলিং করা হবে। সিসিটিভির মাধ্যমে নজরদারি করা হবে।’এদিকে, ঢাকা শহরকে দ্রুত পরিচ্ছন্ন করতে বিশেষ রোডম্যাপ হাতে নিয়েছে সিটি করপোরেশন। একই সঙ্গে ঝড়-বৃষ্টির মতো বৈরী আবহাওয়া থাকলে বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম।তিনি বলেন, ‘আনন্দময় ঈদ উদ্‌যাপনে সব আয়োজন করা হয়েছে। বর্জ্য পরিষ্কারে সব প্রস্তুতি রয়েছে। ১ লাখের বেশি চটের ব্যাগ দেয়া হয়েছে। যেখানে সেখানে কোরবানির বর্জ্য ফেলা যাবে না। না হলে কোনো নালা বন্ধ হলে বৃষ্টির কারণে সমস্যা হবে।’বৃষ্টি হলেও প্রস্তুতি রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বৃষ্টিতে কোনো সমস্যা হবে না জাতীয় ঈদগাহে মাঠে। ঝড়-ঝঞ্ঝা হলে বিকল্প ব্যবস্থা থাকবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর টুটপাড়া বড় খালপাড়ে গুলিতে নিহত ১

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদগাঁও উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মীদের পরীক্ষা সম্পন্ন 

কেশবপুরে ২৩ পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ, আটক ২

ইসলামাবাদ-পোকখালীর দুই বাড়ীতে ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক

তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

তালা থানার ওসি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক কারবারি, ভ্যান চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন আটক

খুলনার বেহাল সড়ক গুলো খুব দ্রুত ই সংস্কারের প্রস্তাব , প্রাণ ফিরে পেতে যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থার

১০

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

১২

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

১৩

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

১৪

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

১৫

চাঁদপুরে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে ধর্ষণচেষ্টার আসামির মৃত্যু

১৬

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল

১৭

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

১৮

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

১৯

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

২০