৪ জুন ২০২৬, ৫:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদপুরে এসে ছিনতাই করে আবার ফিরে যেতেন তারা

ডেস্ক :

নারায়ণগঞ্জ থেকে পিকআপ নিয়ে রাজধানীর মোহাম্মদপুরে এসে ছিনতাই করে নারায়ণগঞ্জে পালিয়ে যাওয়ার অভিনব কৌশল নেওয়া এক সংঘবদ্ধ চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। সম্প্রতি মোহাম্মদপুরে দুই বোনের ছিনতাইয়ের শিকার হওয়ার ঘটনার তদন্তে নেমে এই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার (৩ জুন) রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। গ্রেপ্তাররা হলেন- আনোয়ার হোসেন ও জুয়েল ওরফে আরিফ।পুলিশ জানায়, গত ৩১ মে ভোরে ঠাকুরগাঁও থেকে ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরে মোহাম্মদপুরের নূরজাহান রোডে নিজেদের বাসার সামনে ছিনতাইয়ের শিকার হন দুই বোন। চাপাতির ভয় দেখিয়ে ছিনতাইকারীরা তাদের একটি ট্রলি, হ্যান্ডব্যাগ ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে পুলিশ এই ছিনতাইয়ে জড়িত অভিযোগে আনোয়ার ও জুয়েলকে গ্রেপ্তার করা হয়।সংবাদ সম্মেলনে ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফজলুল করিম বলেন, ছিনতাইকারী এই চক্রের সদস্যরা আগে মোহাম্মদপুরে বসবাস করতেন বলে এই এলাকার রাস্তাঘাট সম্পর্কে তাদের বেশ ভালো ধারণা রয়েছে। তবে গ্রেপ্তার এড়াতে গত প্রায় ছয় মাস ধরে তারা নারায়ণগঞ্জে বাসা ভাড়া নিয়ে থাকছিলেন। সেখান থেকে পিকআপ নিয়ে তারা মোহাম্মদপুরে এসে ছিনতাই করে আবার ফিরে যেতেন।গ্রেপ্তার আনোয়ার ও জুয়েলের দেওয়া তথ্যের ভিত্তিতে ইতিমধ্যে ছিনতাইয়ে ব্যবহৃত পিকআপ ও চাপাতি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে ছিনতাই হওয়া ট্রলি ও মুঠোফোন উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত পিকআপের চালক ও মালিককে নজরদারিতে রাখা হয়েছে এবং শনাক্ত হওয়া বাকি সদস্যদেরও শিগগিরই গ্রেপ্তার করা হবে।পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার জুয়েলের বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি মামলা আছে। এর মধ্যে দুটি মাদক, একটি ডাকাতি এবং নারী ও শিশু নির্যাতনসংক্রান্ত মামলা দুটি।পুলিশের একজন কর্মকর্তা বলেন, এ চক্রের সদস্যরা নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদপুরে এসে একই কৌশলে অন্তত ১০টি ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছেন। তারা রাত দুইটার পর নারায়ণগঞ্জ থেকে পিকআপ নিয়ে বের হতেন। আর মোহাম্মদপুরে এসে ছিনতাইয়ের পর আবার সেখানে ফিরে যেতেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০