৬ ডিসেম্বর ২০২৫, ১১:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রূপসায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারে দুইজন আহত.

মোল্লা জাহাঙ্গীর আলম – স্টাফ রিপোর্টার //তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রূপসা উপজেলার আমদা বাদ গ্রামে একই পরিবারে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা সামছুর রহমানসহ এক নারী আহত হয়েছে।এ ঘটনা টি ঘটেছে, শনিবার ৬ ডিসেম্বর ২০২৫ এর বেলা ১১টার দিকে।তথ্য সূত্রে জানা গেছে, খুলনার রূপসা উপজেলার আমদাবাদ গ্রামের বাসিন্দা ওমর আলী তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন।পথিমধ্যে সঙ্গবদ্ধ কতিপয় লোকজন ওমর আলীর গতি রোধ করে এবং কাটাকাটি হয়।পরবর্তীতে তারা ওমর আলীর বাড়িতে যান। তাকে না পেয়ে সামছুর রহমান ও তার ভাইয়ের স্ত্রী আনজুয়ারা বেগমকে লাঠিসোটা দিয়ে মারপিট ও বসতবাড়ি ভাঙচুর করে ঘটনাস্থল ত্যাগ করে।আহতদের স্থানীয় ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।এদিকে সংবাদ পেয়ে বিএনপি নেতা সামছুর রহমানের বাড়িতে যান উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শেখ রয়েল আজম, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নৈহাটী ইউনিয়ন বিএনপি’র সার্চ কমিটির সদস্য মো কবির শেখ,নৈহাটী ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব সার্চ কমিটির সদস্য দিদারুল ইসলাম দিদার, সার্চ কমিটির সদস্য আব্দুল হালিম মোড়ল, নৈহাটী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মাফুজুর রহমান, জাসাস নেতা আরিফ শেখ সহ আরো কয়েকজন।এ ঘটনায় উপজেলা বিএনপি যুগ্ম-আহবায়ক শেখ রয়েল আজম বলেন, বিএনপি নেতা শামসুর রহমানের উপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এমনকি তাদের বসতঘর ভাঙচুর করেছে।এ ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।এ ছাড়াও নৈহাটী ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব ও সার্চ কমিটির সদস্য দিদারুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি নেতা শামসুর রহমানের উপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।তার বসতবাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে শীঘ্রই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাম তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অলিম্পিয়াডে ব্রোঞ্জ জয়, খুলনার গর্ব সানজা তাবাসসুম!

১

পোকখালীর গোমাতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন, সভাপতি এড.শিমুল মনোনীত

২

ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উদ্যােগে শিশুকিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ ও পুরুস্কার বিতরন

৩

ফরিদগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার।

৪

দৈনিক দেশ রূপান্তরের সুনামগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সেলিম আহমদ

৫

দৈনিক দেশ রূপান্তরের সুনামগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সেলিম আহমদ

৬

ঈদগাঁও উপজেলা জামায়াতের নতুন আমীর মাওলানা ছলিম উল্লাহ জিহাদী

৭

পাইকগাছায় বিএনপির প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিতমোঃ শফিয়ার রহমান পাইকগাছা

৮

খুলনায় পরিত্যক্ত রান্নাঘর থেকে বিদেশি পিস্তল উদ্ভার

৯

এনসিপি নেতা মোতালেবকে গুলির ঘটনায় কথিত প্রধান শুটার সম্রাট গ্রেপ্তার

১০

গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রবিরোধী সহিংসতা চালানোর অধিকার কারো নেই

১১

খুলনা নগরভবনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলসহ যুবক আটক

১২

কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেপ্তার দেখালেন আদালত

১৩

পাকিস্তানের চেয়েও দেশের বেশি ক্ষতি করেছে আ.লীগ: তথ্যমন্ত্রী

১৪

গাজীপুরে এসআরবির অভিযানে গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী, শীর্ষ সন্ত্রাসী আজম গ্রেপ্তার

১৫

খুলনার দৌলতপুরে এসআরবির সঙ্গে গুলি বিনিময়, পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

১৬

যশোর ঝিকরগাছায় ওয়ান শুটার গান সহ যুবক গ্রেপ্তার।

১৭

ধামইরহাটে হিন্দু সম্প্রদায় নানা আয়োজনে সূর্য পুজা অনুষ্ঠিত হয়

১৮

ডুমুরিয়ায় পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যাচেষ্টা

১৯

ডুমুরিয়ায় গোবরেই সোনার খনি!

২০