Bntv245487
১৫ নভেম্বর ২০২৬, ৫:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লগি-বৈঠার মিছিলে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে পেট্রোল বোমা, প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক খুলনা:-গোপালগঞ্জে প্রেসক্লাবে পেট্রোল বোমা নিক্ষেপ ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ভাঙচুর করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে বিক্ষোভকারীরা ব্যাংক পাড়াস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয় গিয়ে তালা খুলে ভেতরে প্রবেশ করে বিভিন্ন স্লোগান দেন।রোববার (১৫ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এদিন তারা লগি-বৈঠা নিয়ে এসে তারা শহরে অবস্থান নেন।বিক্ষোভের একপর্যায়ে কর্মীরা কলেজের মূল ফটকের সামনে এসে ‘গোপালগঞ্জ সরকারি কলেজ’ লেখা নামফলকটি ভেঙে ফেলেন। পরবর্তীতে সেখানে পূর্বের নাম ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টানিয়ে দেন।পরে গেটের সামনের প্রধান সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।একপর্যায়ে বিক্ষোভকারীরা ব্যাংক পাড়াস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয় গিয়ে তালা খুলে ভেতরে প্রবেশ করে স্লোগান দেন। বিক্ষোভ মিছিল থেকে শহরের বিভিন্ন স্থানে টানানো বিএনপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। পুলিশের এপিসিতে লিখে দেওয়া হয় ‘জয় বাংলা’ স্লোগান।দেশের ভেতর-বাইরে থেকে অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা: রিজভীঅপরদিকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাদি চত্বরের নামফলক ভেঙে সেখানে টাঙানো হয়েছে মুক্তিযুদ্ধ চত্বরের নামফলক।এর আগে সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে লগি-বৈঠা হাতে মিছিল নিয়ে শহরের আশপাশে জড়ো হতে থাকেন হাজার হাজার নেতাকর্মী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোকখালীর গোমাতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন, সভাপতি এড.শিমুল মনোনীত

১

ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উদ্যােগে শিশুকিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ ও পুরুস্কার বিতরন

২

ফরিদগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার।

৩

দৈনিক দেশ রূপান্তরের সুনামগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সেলিম আহমদ

৪

দৈনিক দেশ রূপান্তরের সুনামগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সেলিম আহমদ

৫

ঈদগাঁও উপজেলা জামায়াতের নতুন আমীর মাওলানা ছলিম উল্লাহ জিহাদী

৬

পাইকগাছায় বিএনপির প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিতমোঃ শফিয়ার রহমান পাইকগাছা

৭

খুলনায় পরিত্যক্ত রান্নাঘর থেকে বিদেশি পিস্তল উদ্ভার

৮

এনসিপি নেতা মোতালেবকে গুলির ঘটনায় কথিত প্রধান শুটার সম্রাট গ্রেপ্তার

৯

গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রবিরোধী সহিংসতা চালানোর অধিকার কারো নেই

১০

খুলনা নগরভবনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলসহ যুবক আটক

১১

কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেপ্তার দেখালেন আদালত

১২

পাকিস্তানের চেয়েও দেশের বেশি ক্ষতি করেছে আ.লীগ: তথ্যমন্ত্রী

১৩

গাজীপুরে এসআরবির অভিযানে গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী, শীর্ষ সন্ত্রাসী আজম গ্রেপ্তার

১৪

খুলনার দৌলতপুরে এসআরবির সঙ্গে গুলি বিনিময়, পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

১৫

যশোর ঝিকরগাছায় ওয়ান শুটার গান সহ যুবক গ্রেপ্তার।

১৬

ধামইরহাটে হিন্দু সম্প্রদায় নানা আয়োজনে সূর্য পুজা অনুষ্ঠিত হয়

১৭

ডুমুরিয়ায় পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যাচেষ্টা

১৮

ডুমুরিয়ায় গোবরেই সোনার খনি!

১৯

সুন্দরবনের কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড।

২০