bntv24
৬ অগাস্ট ২০২৬, ২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনার কয়রায় পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কয়রা (খুলনা), বিএম আলামিন খুলনার কয়রা উপজেলার 

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্যে খুলনার কয়রা থানার উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ধর্মীয় নেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এক সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৬ আগস্ট) সকাল ১০টায় কয়রা থানা প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম (বিপিএম-সেবা)।প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, একটি শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ এবং জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতার কোনো বিকল্প নেই। মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, চুরি, ডাকাতিসহ সব ধরনের অপরাধ দমনে শুধু পুলিশের একক প্রচেষ্টা যথেষ্ট নয়; এ ক্ষেত্রে সমাজের প্রতিটি সচেতন নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।তিনি আরও বলেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে এবং অপরাধ সংঘটনের আগেই তা প্রতিরোধে স্থানীয় জনগণের তথ্য ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক অবক্ষয় রোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেন, বাংলাদেশ পুলিশ সবসময় জনগণের পাশে থেকে আইনগত সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।মতবিনিময় সভায় উপস্থিত জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ধর্মীয় নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক প্রতিরোধ, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, সামাজিক নিরাপত্তা এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ও বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। পুলিশ সুপার তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।সভায় কয়রা থানার পুলিশ কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সুধী সমাবেশ ও মতবিনিময় সভা পুলিশ-জনতার পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং অপরাধ দমন, মাদকমুক্ত সমাজ গঠন ও জনবান্ধব পুলিশিং বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ জেলায় ঝড়ের আভাস

আমরা শিয়ালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি: চরমোনাই পীর

জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠানস্থল থেকে বের করে দিলেন বিএনপি নেতা-কর্মীরা

ঈদগড়ে সৃজন স্কলারশীপ বৃত্তি পরীক্ষা সম্পন্ন

এআই-সংযুক্ত সিসিটিভি ক্যামেরার সুফল: নওগাঁ জেলা পুলিশের অভিযানে যশোর থেকে স্বর্ণ ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, মাইক্রোবাস জব্দ

খুলনার কয়রায় পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের দিরাই বাসস্ট্রেশনে পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ ২ জন আটক

ত্রাণ চাই না, নদী বাঁচাও, টিআরএম চালু করো” — ভবদহ বিল ও স্লুইস গেটে জীবনের দুর্ভোগ

ফুলতলা বহুল আলোচিত কলেজ ছাত্র আলিফ রোহান হত্যা মামলায় ১ নং আসামীর ১০ বছরের কারাদণ্ড

খুলনা বিশ্ববিদ্যালয় বৃক্ষরোপণ কর্মসূচি পালনে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন ফরহাদ হালিম ডোনার এবং নজরুল ইসলাম মঞ্জু

১০

খুনি হাসিনাকে দিল্লিতে বক্তব্যের সুযোগ দেওয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা

১১

জালালাবাদ মাইজ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে গণঅভ্যুত্থান বিষয়ক সভা, চারা বিতরন 

১২

ঈদগাঁওতে জুলাই বিপ্লব বর্ষপূর্তিতে জামায়াতের গণমিছিল

১৩

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে ভাঙচুর, পেট্রোল নিক্ষেপ ও অগ্নিসংযোগ

১৪

জুলাই গণঅভ্যুত্থান দিবস ঈদগাঁওতে বিএনপির গণমিছিল ও আলোচনা সভা 

১৫

বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক কোষাধ্যক্ষ আহমেদ পারভেজকে সংবর্ধনা

১৬

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে খুলনা সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে নানা কর্মসূচি

১৭

রূপসায় জামায়াতে ইসলামীর গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

১৮

গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে ডুমুরিয়ায় জামায়াতের মিছিল-সমাবেশ

১৯

কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে

২০