bntv24
৬ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

“জুলাই চেতনায় গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ” এই প্রতিবাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের ছিলো নানা আয়োজন। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, পুরস্কার ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়।বুধবার (০৫ আগষ্ট-২৬) সকালে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন-এর সভাপতিত্বে এবং উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) বিমল কুমার কুন্ডু-এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর-৬ কেশবপুরের সংসদ সদস্য অধ্যাপক মোঃ মোক্তার আলী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ মেশকাতুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্ল্যাহ আল মামুন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবি আমীর সাঈদুর রহমান সাঈদ, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র কেশবপুরের প্রধান সমন্বয়ক সম্রাট হোসেন, জুলাই যোদ্ধা মাশফি চৌধুরী অরিন, মিরাজুল ইসলাম, জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা পালনকারী সাংবাদিক এনামুল হাসান নাঈম।আলোচনা সভা শেষে জুলাই যোদ্ধা এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও গাছের চারা বিতরণ করা হয়।অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন, হাফেজ আবুল কালাম আজাদ ও পবিত্র গীতা থেকে পাঠ করেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস। কেশবপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ তৌহিদুর রহমান রানার কবর জিয়ারত করা হয়।উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান দিবস-২৬ উপলক্ষে ১১ দলীয় ঐক্যজোটের সমাবেশ, বিএনপি, বিভিন্ন সংগঠনসহ বিভন্ন শিক্ষাপাতার অনুষ্ঠানটি যথাযোগ্য মর্যাদায় পালন করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ জেলায় ঝড়ের আভাস

আমরা শিয়ালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি: চরমোনাই পীর

জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠানস্থল থেকে বের করে দিলেন বিএনপি নেতা-কর্মীরা

ঈদগড়ে সৃজন স্কলারশীপ বৃত্তি পরীক্ষা সম্পন্ন

এআই-সংযুক্ত সিসিটিভি ক্যামেরার সুফল: নওগাঁ জেলা পুলিশের অভিযানে যশোর থেকে স্বর্ণ ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, মাইক্রোবাস জব্দ

খুলনার কয়রায় পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের দিরাই বাসস্ট্রেশনে পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ ২ জন আটক

ত্রাণ চাই না, নদী বাঁচাও, টিআরএম চালু করো” — ভবদহ বিল ও স্লুইস গেটে জীবনের দুর্ভোগ

ফুলতলা বহুল আলোচিত কলেজ ছাত্র আলিফ রোহান হত্যা মামলায় ১ নং আসামীর ১০ বছরের কারাদণ্ড

খুলনা বিশ্ববিদ্যালয় বৃক্ষরোপণ কর্মসূচি পালনে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন ফরহাদ হালিম ডোনার এবং নজরুল ইসলাম মঞ্জু

১০

খুনি হাসিনাকে দিল্লিতে বক্তব্যের সুযোগ দেওয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা

১১

জালালাবাদ মাইজ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে গণঅভ্যুত্থান বিষয়ক সভা, চারা বিতরন 

১২

ঈদগাঁওতে জুলাই বিপ্লব বর্ষপূর্তিতে জামায়াতের গণমিছিল

১৩

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে ভাঙচুর, পেট্রোল নিক্ষেপ ও অগ্নিসংযোগ

১৪

জুলাই গণঅভ্যুত্থান দিবস ঈদগাঁওতে বিএনপির গণমিছিল ও আলোচনা সভা 

১৫

বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক কোষাধ্যক্ষ আহমেদ পারভেজকে সংবর্ধনা

১৬

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে খুলনা সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে নানা কর্মসূচি

১৭

রূপসায় জামায়াতে ইসলামীর গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

১৮

গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে ডুমুরিয়ায় জামায়াতের মিছিল-সমাবেশ

১৯

কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে

২০