ডুমুরিয়া প্রতিনিধি:
গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে খুলনার ডুমুরিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডুমুরিয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জামায়াত নেতা অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লাসহ দলের অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।সমাবেশে বক্তারা বলেন, দেশের জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যায় জড়িত খুনি ও তাদের দোসরদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
মন্তব্য করুন