Bntv245487
২৫ অগাস্ট ২০২৬, ৭:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন

ডেস্ক :

খুলনায় ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে নগরজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন কার্যক্রমের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসাসেবা চালু করেছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)। স্বল্প আয়ের মানুষের আবাসস্থলের কাছাকাছি স্থাপন করা হয়েছে একাধিক ফ্রি মেডিকেল ক্যাম্প। এসব ক্যাম্পে ডেঙ্গুসহ বিভিন্ন ধরনের জ্বরে আক্রান্ত নারী, পুরুষ ও শিশুদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে সোনাডাঙ্গা আবু বক্কার খান আদর্শ (রেজিঃ) প্রাথমিক বিদ্যালয়ে একটি মেডিকেল ক্যাম্পের চিকিৎসা কার্যক্রম উদ্বোধন করেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।উদ্বোধনকালে কেসিসি প্রশাসক বলেন, “আমরা নগরবাসীকে নিরাপদ ও সুস্থ রাখতে চাই।” বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রায় তিন মাস আগে বাংলাদেশে ডেঙ্গুর সংক্রমণ ব্যাপকভাবে বাড়তে পারে বলে সতর্ক করেছিল। সরকারের নির্দেশনা অনুযায়ী তখন থেকেই ডেঙ্গুর প্রাদুর্ভাব ঠেকাতে কেসিসি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।তিনি বলেন, নগরবাসীকে সচেতন করতে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। একই সঙ্গে পরিচ্ছন্নতা অভিযান জোরদার, ড্রেন-নর্দমা ও খাল পরিষ্কার এবং ফগার মেশিনের মাধ্যমে অ্যাডাল্টিসাইড ও ড্রেন-নর্দমায় লার্ভিসাইড স্প্রে করা হচ্ছে। পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে ক্রাশ প্রোগ্রামও চালু করা হয়েছে।কেসিসি প্রশাসক জানান, ডেঙ্গু সংক্রমণের হার বিবেচনায় নগরীর বিভিন্ন এলাকাকে রেড, অরেঞ্জ ও ইয়েলো জোনে ভাগ করে ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করা হচ্ছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বাড়ির আঙিনা অপরিচ্ছন্ন থাকা কিংবা এডিস মশার প্রজননস্থল পাওয়া গেলে জরিমানা করার পাশাপাশি বাড়ির মালিকদের সতর্ক করা হচ্ছে।পরে প্রশাসক রূপসা ভেড়িবাঁধ এলাকার হাজী আবু হানিফ মাদরাসা ও এতিমখানা এবং টুটপাড়া তালতলা মাতৃসদন হাসপাতালে স্থাপিত মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তিনি ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের কোনো সদস্য জ্বরে আক্রান্ত হলে দ্রুত বিনামূল্যে চিকিৎসাসেবা নেওয়ার আহ্বান জানান।কেসিসি সূত্রে জানা গেছে, নগরীর স্বল্প আয়ের মানুষের জন্য সুবিধাজনক স্থানে এসব মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। ক্যাম্পগুলোতে ডেঙ্গু জ্বরসহ বিভিন্ন ধরনের জ্বরে আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে।মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব মো. রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, সমাজসেবক সাদিজুর রহমান সবুজ, শেখ জামিরুল ইসলাম জামিল, মেহেদী হাসান সোহাগসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।কেসিসি প্রশাসনের দাবি, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশক নিধন নয় পরিচ্ছন্নতা, জনসচেতনতা, মশার প্রজননস্থল ধ্বংস ও আক্রান্তদের দ্রুত চিকিৎসাসেবার আওতায় আনতে সমন্বিতভাবে কার্যক্রম চালানো হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতার সেবায় মুজিবুর রহমান—জরুরি চিঠি হাতে ছুটে চেয়ারম্যানের দুয়ারে ডাক পৌঁছানো শুধু দায়িত্ব নয়, মানুষের প্রয়োজনকে গুরুত্ব দেওয়ার এক অনন্য দৃষ্টান্ত!!

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে খুলনা বিশ্ববিদ্যালয়ের নয়টি উদ্ভাবনী দল

চুনতির ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিলে আখেরী মোনাজাতে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লীদের ঢল এম আবু হেনা সাগর, চুনতি থেকে ফিরে 

খুলনা জেলা ক্রীড়া সংস্থা নির্বাচন-২০২৬: সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয়, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম

কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনা, বিয়ের আনন্দ বিষাদে পরিণত: ঈদগাঁওর ৪ জন নিহত, আহত ৪

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি

খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল

পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রফিকুলকে সভাপতি ও রেজুয়ানকে সাধারন সম্পাদক করে ১৯সদস্য বিশিষ্ঠ সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন

১০

কেশবপুরের গৌরীঘোনা গ্রামের সর্বজন শ্রদ্ধেয় ইলিয়াজ গাজী আর নেই 

১১

পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

সারা দেশের ন্যায় ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পালিত 

১৩

সারা দেশের ন্যায় ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পালিত 

১৪

আড়ংঘাটায় অসহায় মানুষের মাঝে ৯ মেট্রিক টন চাল বিতরণ!বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা!

১৫

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৬

জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপির পক্ষ থেকে আড়ংঘাটায় ১০০০ পরিবারে খাদ্য সহায়তা।

১৭

কেশবপুরে যুবসমাজের মাঝে ফুটবল উপহার দিলেন সম্ভাব্য মেয়র প্রার্থী আলমগীর ছিদ্দিক

১৮

কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

১৯

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিতঃ

২০