Bntv245487
১২ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আড়ংঘাটায় অসহায় মানুষের মাঝে ৯ মেট্রিক টন চাল বিতরণ!বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা!

ডুমুরিয়া,জি,এম,ফিরোজ

খুলনার আড়ংঘাটা ইউনিয়নে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ৯ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় আড়ংঘাটা ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ চাল বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম. মুর্শিদ কামাল ও দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও দৌলতপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মতলবুর রহমান মিতুল।এ সময় আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাসেলুজ্জামান রাসেল, দ্বীন-ইলাহী, তরিকুল ইসলাম, রাজাউর রহমান প্রিন্স, আকসির হোসেন সাজু, হারুন অর রশিদ, শেখ ইউনুস আলী, মহিদুল বাবু, শেখ ইসলাম, হান্নান মোড়ল, মানিক সরদার, নারায়ণ মিশ্র, মহিবুল ইসলাম সাম্য, তারেক, ইউনুস হাওলাদার, শাজাহান বাদশা, এহসানুল ইসলাম শিথিল, মীর আকাশ, সাজ্জাদ হোসেন সাজু, সোহান, শেখ মুস্তাকিন, দিদারুল ইসলাম হিমু, জাহিদুল ইসলাম ও আয়েশা বেগমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।চাল বিতরণকালে প্রধান অতিথি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।আয়োজকরা জানান, আড়ংঘাটা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের অসহায় ও দুস্থ মানুষের মাঝে মোট ৯ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুনতির ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিলে আখেরী মোনাজাতে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লীদের ঢল এম আবু হেনা সাগর, চুনতি থেকে ফিরে 

খুলনা জেলা ক্রীড়া সংস্থা নির্বাচন-২০২৬: সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয়, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম

কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনা, বিয়ের আনন্দ বিষাদে পরিণত: ঈদগাঁওর ৪ জন নিহত, আহত ৪

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি

খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল

পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রফিকুলকে সভাপতি ও রেজুয়ানকে সাধারন সম্পাদক করে ১৯সদস্য বিশিষ্ঠ সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন

কেশবপুরের গৌরীঘোনা গ্রামের সর্বজন শ্রদ্ধেয় ইলিয়াজ গাজী আর নেই 

পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত

১০

সারা দেশের ন্যায় ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পালিত 

১১

সারা দেশের ন্যায় ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পালিত 

১২

আড়ংঘাটায় অসহায় মানুষের মাঝে ৯ মেট্রিক টন চাল বিতরণ!বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা!

১৩

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৪

জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপির পক্ষ থেকে আড়ংঘাটায় ১০০০ পরিবারে খাদ্য সহায়তা।

১৫

কেশবপুরে যুবসমাজের মাঝে ফুটবল উপহার দিলেন সম্ভাব্য মেয়র প্রার্থী আলমগীর ছিদ্দিক

১৬

কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

১৭

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিতঃ

১৮

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত,

১৯

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুবির নিরাপত্তার প্রহরীর মৃত্যু : উপাচার্যের গভীর শোক প্রকাশ

২০