বিশেষ প্রতিনিধি পরেশ দেবনাথ
যশোরের কেশবপুর উপজেলা পাবলিক মাঠ প্রাঙ্গণে শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করার প্রত্যয়ে স্থানীয় তরুণদের মাঝে ফুটবল উপহার দিয়েছেন কেশবপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কেশবপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ আলমগীর ছিদ্দিক। পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বালিয়াডাঙ্গা স্পোর্টিং ক্লাব এবং ৩ নম্বর ওয়ার্ডের বায়সার মোড়ের যুবসমাজের হাতে তিনি এসব ফুটবল তুলে দেন।এ সময় মোঃ আলমগীর ছিদ্দিক বলেন, “খেলাধুলা যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে। একটি সুন্দর ও আদর্শ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। আমরা চাই, আমাদের ছেলে-মেয়েরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ বিনোদনে নিজেদের সম্পৃক্ত রাখুক এবং মাদক ও সব ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুক।”শিক্ষিত ও গ্রাজুয়েট সম্পন্ন আলমগীর ছিদ্দিক বলেন, দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি করাই তাঁর অন্যতম লক্ষ্য। সুযোগ পেলে কেশবপুর পৌরসভাকে আধুনিক ও নাগরিকবান্ধব পৌরসভায় রূপান্তরের জন্য কাজ করতে চান স্থানীয় যুবসমাজের সদস্যরা বলেন, তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করতে ফুটবল উপহার দেওয়ার উদ্যোগটি প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে যুবসমাজ আরও বেশি খেলাধুলামুখী হবে এবং মাদক ও অপরাধ থেকে দূরে থাকার সুযোগ পাবে।
মন্তব্য করুন