Bntv245487
৮ সেপ্টেম্বর ২০২৬, ১:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্ষতবিক্ষত ঈদগড়–ঈদগাঁও সড়ক ঝুঁকি নিয়ে চলাচল করছে যাত্রী ও সাধারণ মানুষ

রামু কক্সবাজার প্রতিনিধি:হামিদুল হক

কক্সবাজারের রামু উপজেলার গুরুত্বপূর্ণ ঈদগড়–ঈদগাঁও ১০ কিলোমিটার সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সড়কের পুরো অংশজুড়েই সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। কোথাও কোথাও সড়কের মাঝখানেই বড় বড় গর্ত তৈরি হওয়ায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। জেলার ব্যস্ততম সড়কগুলোর অন্যতম এই সড়ক দিয়ে প্রতিদিন ঈদগড়, ঈদগাঁওসহ আশপাশের এলাকার বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করেন। কিন্তু সড়কের এমন বেহাল দশায় যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় গর্তগুলো আরও বিপজ্জনক হয়ে ওঠে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, সড়কটি এমনিতেই ডাকাতি ও অপহরণের মতো অপরাধের কারণে ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। এর মধ্যে সড়কের বেহাল অবস্থা সাধারণ মানুষের চলাচলে নিরাপত্তাহীনতা আরও বাড়িয়ে দিয়েছে। জরুরি প্রয়োজনে যাতায়াত করতে গিয়েও অনেককে আতঙ্কের মধ্যে পথ পাড়ি দিতে হচ্ছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটির সংস্কার ও বড় গর্তগুলো ভরাট করে নিরাপদ যান চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সড়কে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।জোরদারেরও দাবি তাদের।স্থানীয়দের প্রত্যাশা, জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে ঈদগড়–ঈদগাঁও সড়কটি সংস্কার করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১০

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১১

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১২

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৩

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৪

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৫

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

১৬

বটিয়াঘাটায় “ডিজিটাল ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক” চিকিৎসালয়কে মোবাইল কোর্ট, ৪০ হাজার টাকা জরিমানা ও সিলগালা:

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১৮

অসমাপ্ত কাজ শেষের অঙ্গীকার দাউদ গোলদারের আসন্ন ইউনিয়ন নির্বাচন ঘিরে চেচুড়ির ৩ নম্বর ওয়ার্ডে গণসংযোগ—বিজয়ের আশ্বাস এলাকাবাসীর

১৯

নেই অনুমোদন,সুনামগঞ্জের মঙ্গলকাটায় নিষেধাজ্ঞা অমান্য করে স মিল চালাচ্ছেন মিল মালিক আব্দুস সামাল

২০