নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় ভয়াবহ সড়ক দূর্ঘটনার কক্সবাজারের ঈদগাঁওয়ের নিহত দুইজনের জানাযায় শোকার্ত মানুষের ঢল নেমেছে।১৩ সেপ্টেম্বর (রবিবার) রাত ৯টায় ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে মমান্তিক সড়ক দূর্ঘটনার নিহত ব্যবসায়ী পোকখালী ইউনিয়নের গোমাতলী এলাকার ফেরদৌস আলম ফিরোজ ও ঈদগাঁও উত্তর মাইজ পাড়া এলাকার নিয়াজ মোর্শেদের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় ঈদগাঁও উপজেলার প্রত্যান্ত পাড়া মহল্লার নানান শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষের উপস্থিত ঘটে।জানাযা পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান এডভোকেট ছলিম উল্লাহ বাহাদুর,জেলা বিএনপির সহ সভাপতি এম মমতাজুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর ছলিম উল্লাহ জিহাদী ও মরহুম ফিরোজের সন্তান তারেকুল ইসলাম।
মন্তব্য করুন