Bntv245487
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

আবিদুর রহমান আলিফ 

খুলনার অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল। তিনি বলেছেন, অতীতেও খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল। তখন বিএনপি সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিল। এবারও সমন্বিত উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো সম্ভব হবে। একই সঙ্গে পিছিয়ে পড়া খুলনাকে আবারও দেশের অন্যতম সমৃদ্ধ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। হুইপ বকুল বলেন, একসময় শিল্পনগরী হিসেবে খুলনার যে ঐতিহ্য ও সম্ভাবনা ছিল, তা ফিরিয়ে আনতে কাজ শুরু হয়েছে।খুলনার খালিশপুর প্লাটিনাম জুট মিলের অফিসার্স ক্লাবে খুলনা-৩ সংসদীয় এলাকার মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। হুইপ বকুল বলেন, দীর্ঘদিনের ভুলনীতি, লুটপাট ও দলীয়করণের কারণে খুলনার শিল্পকারখানা বন্ধ হয়েছে, কর্মসংস্থান কমেছে এবং এ অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা বাধাগ্রস্ত হয়েছে। শুধু শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়নি, এর সঙ্গে হাজারো মানুষের জীবিকা ও ভবিষ্যতের সম্ভাবনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। পিছিয়ে পড়া খুলনাকে আবার তার আগের অবস্থানে ফিরিয়ে আনতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। দক্ষ শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের শিল্প,অর্থনীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ প্রসঙ্গে হুইপ বকুল বলেন,এটি শুধু একটি উপহার নয়। শিক্ষার্থীদের শিক্ষা ও ভবিষ্যৎ এগিয়ে নিতে ভালোবাসা ও সহযোগিতার প্রতীক হিসেবে তাদের পাশে দাঁড়ানো হচ্ছে। শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডেও শিক্ষার্থীদের উৎসাহিত করতে হবে। ডেঙ্গু পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন হুইপ বকুল। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে হবে না। বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে প্রত্যেককে দায়িত্ব নিতে হবে। নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। নতুন করে যাতে ডেঙ্গুতে কোনো মানুষের মৃত্যু না হয় সেজন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।এর আগে অনুষ্ঠানে খুলনা-৩ সংসদীয় এলাকার ২০ জন ছাত্র ও ১০ জন ছাত্রীর হাতে সাইকেল তুলে দেন হুইপ রকিবুল ইসলাম বকুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পি, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, খালিশপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস, দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেনসহ সাইকেল পাওয়া শিক্ষার্থীদের অভিভাবকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১০

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১১

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১২

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৩

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৪

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৫

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৬

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৭

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

১৮

বটিয়াঘাটায় “ডিজিটাল ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক” চিকিৎসালয়কে মোবাইল কোর্ট, ৪০ হাজার টাকা জরিমানা ও সিলগালা:

১৯

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২০